1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

সেপ্টেম্বরে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

ভারত সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গোষ্ঠী ‘গ্রুপ অব টোয়েন্টি’ বা জি-২০ ইভেন্টে যোগ দেওয়ার জন্য আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে দেশটিতে সফর করবেন তিনি।

দক্ষিণ এশিয়ার এই দেশটিতে সফরের সময় ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক নানা বিষয় নিয়ে অন্যান্য নেতাদের সাথে আলোচনা করবেন বাইডেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফর করবেন বলে মঙ্গলবার ঘোষণা করেছে হোয়াইট হাউস। এই সফরের সময় সম্মেলনে যোগ দেওয়া অন্যান্য নেতাদের সাথে ইউক্রেন সংঘাতসহ বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জি-২০ বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলন আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শীর্ষ সম্মেলনটি ভারতে বিশ্ব নেতাদের বৃহত্তম সমাবেশের একটি হবে বলে আশা করা হচ্ছে। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে ইন্দোনেশিয়ার কাছ থেকে গ্রুপ অব টোয়েন্টির সভাপতিত্ব গ্রহণ করে ভারত।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে বলেন, “প্রেসিডেন্ট বাইডেন এবং জি-২০ জোটের অংশীদাররা ক্লিন এনার্জি ট্রানজিশন এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, ইউক্রেনে রুশ আগ্রাসনের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব প্রশমিত করাসহ বৈশ্বিক সমস্যাগুলো মোকাবিলায় বিভিন্ন যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।”

এক বিবৃতিতে তিনি বলেন, “বিশ্বব্যাংক-সহ বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকের সক্ষমতা বৃদ্ধি করে, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলাসহ দারিদ্র্যের বিরুদ্ধে আরও ভালোভাবে লড়াই চালানোর মতো বিষয়গুলোও সেখানে আলোচনা করা হবে।”

প্রসঙ্গত, জি-২০ হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গোষ্ঠী। বৈশ্বিক জিডিপির ৮৫ শতাংশ নিয়ন্ত্রণের পাশাপাশি বৈশ্বিক বাণিজ্যের ৭৫ শতাংশও নিয়ন্ত্রণ করে এই গোষ্ঠীর সদস্য দেশগুলো। সূত্র: দ্য হিন্দু, রয়টার্স

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )