1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

সত্যিই কি ইসরায়েলে উড়ে গিয়ে হামলা চালাতে পারবে ইরানের নতুন এই ড্রোন?

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১১১ জন দেখেছেন

মোহাজের-১০, ইরানের উদ্ভাবিত নতুন ড্রোন। মঙ্গলবার প্রতিরক্ষা শিল্পদিবস উপলক্ষে অত্যাধুনিক এই ড্রোন প্রকাশ্যে এনেছে ইরান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এই ড্রোন উন্মোচন করেন।

দেশটির সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ড্রোনটি ইরান থেকে উড়ে গিয়ে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম।

ইরানের এই ড্রোন মার্কিন যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপারের আদলে বানানো হয়েছে। অনুষ্ঠানে একটি ভিডিও দেখানো হয়, তাতে ড্রোনটি অজ্ঞাত একটি বিমানঘাঁটির ওপর দিয়ে উড়ে ভিডিও ধারণ করেছে। বলা হয়েছে, বিভিন্ন ধরনের বোমা ও রাডার-প্রতিরোধী সরঞ্জাম বহন করতে পারে মোহাজের-১০। সেই সঙ্গে এটি নজরদারিতে সক্ষম।

ইরানের সংবাদমাধ্যমগুলো প্রতিবেদনে দাবি করেছে, গত শতকের আশির দশকে যখন ইরাক-ইরান যুদ্ধ চলছিল, তখন এই ড্রোনের প্রথম সংস্করণটি তৈরি করেছিল তেহরান। সর্বশেষ সংস্করণ মোহাজের-১০ প্রায় ৩০০ কেজি ওয়ারহেড বা যুদ্ধসরঞ্জাম বহন করতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ ২১০ কিলোমিটার বা ১৩০ মাইল গতিতে উড়তে পারে। এমনকি বহন করতে পারে ৪৫০ লিটার বা ১২০ গ্যালন জ্বালানি।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মোহাজের-১০ প্রায় ৭ হাজার মিটার ওপর দিয়ে বিরতিহীনভাবে ২ হাজার কিলোমিটার ভ্রমণ করতে পারে। এর অর্থ হলো, ড্রোনটি ইরান থেকে উড়ে গিয়ে ইসরায়েলের যেকোনও লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম।

মোহাজের-১০ নিয়ে ইরানের সংবাদমাধ্যমে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। এতে ড্রোনটিকে ইসরায়েলের দিমোনা পারমাণবিক স্থাপনার ওপর মেঘের ভেতর দিয়ে উড়তে দেখা যায়। পোস্টারে ফারসি ও হিব্রু ভাষায় লেখা ছিল, ‘প্রস্তরযুগে ভ্রমণের জন্য প্রস্তুত হও’।

সূত্র: আল জাজিরা, রয়টার্স, টাইমস অব ইসরায়েল, দ্য জেরুজালেম পোস্ট

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )