1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত মুরগির দোকানের কর্মচারী, আহত ভ্যানচালক সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারকে নির্দেশ হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ হুতিদের হামলায় সৌদি ছাড়ার প্রস্তুতি ধনীদের, ৫০ শতাংশের বেশি বেড়েছে ব্যক্তিগত উড়োজাহাজের ভাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অভিযান: ৮৫ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক সামান্য তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সরকারের মৃত্যু পারভেজের ৭০ রানও বাঁচাতে পারল না বাংলাদেশ ক্রিকেটকে, আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে অলআউট সারা দেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, রাতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা বাংলাদেশ–আলজেরিয়া, স্বাক্ষরিত সমঝোতা স্মারক সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগে-পরে কিছুই জানানো হয়নি দূতাবাসকে,পশ্চিম সৌদির কারাগারে ৩০৬ বাংলাদেশি

রংপুরে নিউ আইডিয়াল হসপিটালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১২২ জন দেখেছেন
রংপুর নগরীর  চেকপোস্টে নিউ আইডিয়াল ডায়াগনোসিস ও জেনারেল হসপিটালে ঘাড়ের টিউমার অপারেশনের সময় ডাক্তারের ভুল চিকিৎসায় রোগী শ্রী মানিক রবি দাসের (৫৫) মৃত্যু হয়েছে ।এঘটনায় মৃত মানিকের স্বজনরা তার মরাদেহ হসপিটালের  গেটে রেখে বিক্ষোভ করার চেষ্টা করলে হসপিটাল  কর্তৃপক্ষ তোপের মুখে পড়ে ১ লক্ষ ৮০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি রফাদফা করতে বাধ্য হয় মৃত মানিকের ভুক্তভোগী পরিবার।
সংখ্যালঘু মৃত মানিক রবি দাস গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের রাম নগর এলাকার লক্ষিন দাসের ছেলে।
ভুক্তভোগী ও হসপিটাল স্টাফ সূত্রে জানা গেছে, মৃত মানিক দাস গত  শুক্রবার (১৮ আগষ্ট) রাতে ঘাড়ের টিউমার অপারেশনের জন্য ভর্তি হয় ধাপ চেকপোস্ট সংলগ্ন নিউ আইডিয়াল নামের একটি বেসরকারি হসপিটালে।
ভর্তির দুই দিন পর সার্জারি বিভাগের সহকারী  অধ্যাক্ষ ডাঃ শাহিদুল ইসলাম শাহিন ও অ্যানেস্থেসিয়া বিভাগের ডাঃ গোলাম মওলার মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার  ( ২১শে আগষ্ট)  সন্ধ্যায় অপারেশন করার জন্য ওটিতে নেয় মানিক দাস’কে।অপারেশন করার সময়  অ্যানেস্থেসিয়া ইনজেকশন পুশ যথা জায়গায় না করায় মানিকের  মৃত্যু ঘটে। তার মৃত্যুর খবর স্বজনরা জানার পর থেকেই বিক্ষোভে ফেটে পড়ে স্বজনরা দীর্ঘ ৫ ঘন্টা ধরে মৃত মানিকের মরাদেহ লাশবাহী গাড়িতে রেখে হসপিটালের গেঁটে বিক্ষোভ অবস্থান নিলে আইডিয়াল হসপিটাল  কর্তৃপক্ষ তাৎক্ষনিক হসপিটাল  থেকে সটকে পড়লেও, পরবর্তীতে তাদের  লোকজনকে  দিয়ে ভুক্তভোগীদের তোপের মুখে ফেলে বিষয়টি এক লক্ষ আশি  টাকার বিনিময়ে রফাদফা করে।  এঘটনায় ওই এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মৃত মানিকের মেয়ে রানী দাস  বলেন, আমার বাবাকে তারা ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলেছে, এবং আমাদের তোপের মুখে ফেলে মিমাংসা করতে বাধ্য করেছে।
অভিযোগের বিষয়ে নিউ আইডিয়াল ডায়াগনোসিস ও জেনারেল হসপিটালে
পরিচালক মিনার বসুনিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তাকে ফোনে পাওয়া যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত বেতগাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মারুফ হোসেন  বলেন, ভুল চিকিৎসায় মানিকের মৃত্যু হয়েছে। পরে হসপিটাল কতৃপক্ষ এই অসহায় পরিবারকে ক্ষতিপূরণ বাবদ নগদ ৩০ হাজার টাকা দিয়েছে এবং ১ লক্ষ ৫০ হাজার টাকার একটি  চেক দিয়েছে।
এবিষয়ে মহানগর পুলিশের ধাপ ফাড়ির উপ- পরিদর্শক  মজনু মিয়া বলেন, এঘটনায় রোগীর লোকের কোন অভিযোগ না থাকায় মানিকের মরাদেহ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )