1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারকে নির্দেশ হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ হুতিদের হামলায় সৌদি ছাড়ার প্রস্তুতি ধনীদের, ৫০ শতাংশের বেশি বেড়েছে ব্যক্তিগত উড়োজাহাজের ভাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অভিযান: ৮৫ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক সামান্য তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সরকারের মৃত্যু পারভেজের ৭০ রানও বাঁচাতে পারল না বাংলাদেশ ক্রিকেটকে, আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে অলআউট সারা দেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, রাতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা বাংলাদেশ–আলজেরিয়া, স্বাক্ষরিত সমঝোতা স্মারক সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগে-পরে কিছুই জানানো হয়নি দূতাবাসকে,পশ্চিম সৌদির কারাগারে ৩০৬ বাংলাদেশি ৪৫তম বিসিএসের গেজেটে নাম ফেরানোর দাবিতে মানববন্ধন, আমরণ অনশনে এক প্রার্থী

গভীর সমুদ্রে তিন দিন ধরে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১৪৪ জন দেখেছেন

গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।  উদ্ধার জেলেরা নোয়াখালী জেলার বাসিন্দা।

সোমবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

গভীর সমুদ্রের গ্যাস ফিল্ড থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্ব থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, গত ১৯ আগস্ট ‘এফবি রাজু’ নামের একটি ফিশিং বোট চট্টগ্রামের আকমল আলী ঘাট থেকে সাগরে মাছ ধরতে যায়। ওই দিন বিকেল সাড়ে চারটার দিকে ইঞ্জিন বিকল হয়ে বোটটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। ২১ আগস্ট বোটটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনে যোগাযোগ করে। পরবর্তীতে কোস্ট গার্ডের নিয়মিত টহল জাহাজ ‘অপূর্ব বাংলা’র অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সাইফুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে সকাল ৯টায় সাগরে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। জেলেরা সাগরে তাদের সঠিক অবস্থান নিশ্চিত করতে পারেনি। উত্তাল সাগরে টানা তিন ঘণ্টা অভিযান চালিয়ে বিপজ্জনকভাবে ভাসতে থাকা বোটটি আনুমানিক দুপুর ১২টার দিকে ১৩ জেলেসহ সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে অক্ষত অবস্থায় পাওয়া যায়। অতঃপর জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়।

উদ্ধার পরবর্তী কার্যক্রমের জন্য কোস্ট গার্ড জাহাজ জেলেসহ বোটটি কোস্ট গার্ড বার্থ পতেঙ্গায় এনে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )