1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারকে নির্দেশ হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ হুতিদের হামলায় সৌদি ছাড়ার প্রস্তুতি ধনীদের, ৫০ শতাংশের বেশি বেড়েছে ব্যক্তিগত উড়োজাহাজের ভাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অভিযান: ৮৫ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক সামান্য তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সরকারের মৃত্যু পারভেজের ৭০ রানও বাঁচাতে পারল না বাংলাদেশ ক্রিকেটকে, আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে অলআউট সারা দেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, রাতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা বাংলাদেশ–আলজেরিয়া, স্বাক্ষরিত সমঝোতা স্মারক সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগে-পরে কিছুই জানানো হয়নি দূতাবাসকে,পশ্চিম সৌদির কারাগারে ৩০৬ বাংলাদেশি ৪৫তম বিসিএসের গেজেটে নাম ফেরানোর দাবিতে মানববন্ধন, আমরণ অনশনে এক প্রার্থী

পিয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করল ভারত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

পিয়াজ রফতানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। অভ্যন্তরে দাম নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

ভারতের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন করে আরোপিত শুল্ক হার শিগগিরই কার্যকর হবে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত তা বহাল থাকবে। কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি জারি করে এসব তথ্য জানিয়েছে।

দেশটির ভোক্তা অধিকারবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রোহিত কুমার সিং বলেন, দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ক্রমবর্ধমান দামে লাগাম টানতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরেই স্থানীয় মার্কেটে পিয়াজের দাম বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হলো।

ভারতের ভোক্তা অধিকারবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা গেছে,  গতকাল শনিবার ভারতের খুচরা বাজারে প্রতি কেজি পিয়াজের দাম দাঁড়ায় ৩০ দশমিক ৭২ রুপি। ২০২২ সালের একই সময়ের চেয়ে যা ২০ দশমিক ৭৫ শতাংশ বেশি। ওই সময় কেজিপ্রতি দর ছিল ২৫ দশমিক ৪৪ রুপি। ১ মাস আগেও ভারতে কেজিতে পিয়াজের মূল্য ছিল ২৭ দশমিক ২১ রুপি।

মূলত সম্প্রতি ব্যাপক পরিমাণে রফতানি বৃদ্ধি পাওয়ায় ভারতে পিয়াজের দাম বেড়েছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের পোর্টালে দেখা যায়, ২০২৩ সালের এপ্রিল-জুনে ৬ দশমিক ৩৮ লাখ টন পিয়াজ রফতানি করেছে ভারত। গত বছরের একই সময়ের চেয়ে যা ২৬ দশমিক ৫১ শতাংশ বেশি। ওই সময় ৫ দশমিক ০৪ টন পিয়াজ চালান করেছিলেন দেশটির রফতানিকারকরা।

আর এবার এপ্রিল-জুনে বিশ্বের ৬৫ দেশে পিয়াজ রফতানি করেছে ভারত। এর মধ্যে সর্বোচ্চ গুণগত মান সম্পন্ন ১ দশমিক ৩৯ লাখ টন প্রতিবেশী দেশ বাংলাদেশে চালান করেছে তারা। এছাড়া মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা ও নেপাল ছিল শীষ ৫ আমদানিকারদের তালিকায়।

সূত্র : এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য হিন্দু

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )