1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

হঠাৎ ফতুল্লা থানায় অপু বিশ্বাস

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

হঠাৎ করেই নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় এসেছেন ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। সেখানে কিছুক্ষণ কাটিয়ে তিনি চলে যান। শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তিনি চুপচাপ থানায় আসেন এবং কিছুক্ষণ সময় কাটিয়ে রাত ৯টার দিকে চলে যান।

অপু বিশ্বাসের আগমনের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া জানান, সৌজন্য সাক্ষাৎ করার জন্য অপু বিশ্বাস এসেছিলেন। তাকে অবগত না করেই অনেকটা হঠাৎ করেই অপু বিশ্বাস থানায় এসেছেন। প্রায় ত্রিশ মিনিটের মতো সময় অতিবাহিত করে চলে গেলেন।

ওসি আরও জানান, ঢাকায় চাকরি করাকালীন সময় থেকেই তার সঙ্গে পরিচয়। এছাড়া তাদের সম্পর্কটা অনেকটা ভাই-বোনের মতো বলে জানান তিনি।

এদিকে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে দাম্পত্য বিচ্ছেদ ভুলে আবারও এক হচ্ছেন ঢাকাই সিনেমার তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। এর মাঝে সম্প্রতি ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে একসঙ্গে দেখা গেছে তাদের। কদিন আগেই ছেলেকে নিয়ে দেশে ফিরেছেন নায়িকা।

শাকিব খানের সংসারে ফেরার ব্যাপারে অপু বিশ্বাস সংবাদ মাধ্যমকে জানান, আমাদের মধ্যে দূরত্ব ছিল কিন্তু কোনো বিরোধ তো ছিল না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )