1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

মুক্তি পেল বাংলাদেশি ‘তাকদীর’ এর তেলুগু রিমেক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৬৪ জন দেখেছেন

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর আলোচিত ওয়েব সিরিজ ‘তাকদীর’ রিমেক হল প্রতিবেশী দেশ ভারতে। ‘দয়া’ নামে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে তেলেগু ভাষায় রিমেক হয়েছে সিরিজটি। যেটি এরই মধ্যে গতকাল শুক্রবার ওর্টিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে।

মার্ডার মিস্ট্রির এই সিরিজটি বাংলাদেশের সৈয়দ আহমেদ শাওকীর বহুল প্রশংসিত একটি কাজ। যার তেলুগু ভার্সন নির্মাণ করেছেন পবন সাদিনেনি। চঞ্চল চৌধুরী অভিনীত ফ্রিজার ভ্যানচালকের চরিত্রটি এখানে করেছেন জেডি চক্রবর্তী। এই তেলেগু অভিনেতা একাধারে চিত্রনাট্যকার, পরিচালক, প্রযোজক, সুরকার ও সঙ্গীতশিল্পীও। ‘দয়া’র মাধ্যমে ওটিটিতে অভিষিক্ত হলেন এই অভিনেতা।

জেডি ছাড়াও এই তেলেগু সিরিজে অভিনয় করেছেন এশা রেব্বা, রেমিয়া নাম্বিশান, কামাল কামারাজু, জোশ রবি ও পৃথ্বিরাজসহ আরও কয়েকজন। উল্লেখ্য, ‘তাকদীর’ মুক্তি পায় ২০২০ সালে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইতে। সিরিজের গল্প আবর্তিত হয় লাশবাহী ফ্রিজার ভ্যানচালক তাকদীরকে (চঞ্চল চৌধুরী) ঘিরে।

সিরিজে সাংবাদিক আফসানা (সানজিদা প্রীতি) উদ্দেশ্য প্রণোদিতভাবে লোকচক্ষুর আড়ালে রেখে দেওয়া একটি ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন। ঘটনা মোড় নেয় ভিন্নদিকে। এরপর নানা ঘটনার মধ্যদিয়ে এগিয়ে যায় গল্পের প্রেক্ষাপট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )