1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

২২ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে যাচ্ছে ‘সুড়ঙ্গ’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১৪৫ জন দেখেছেন

ঈদে মুক্তির পর থেকে দাপটের সাথে চলছে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’। আফরান নিশো ও তমা মির্জা অভিনীত এ ছবিটি এবার মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। খবরটি জানিয়েছেন ‘সুড়ঙ্গ’র দুই প্রযোজক রেদওয়ান রনি এবং শাহরিয়ার শাকিল।

চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি বলেন, শিগগির ‘সুড়ঙ্গ’ পশ্চিমবঙ্গে মুক্তি পাবে। আমরা আশা করছি এ মাসেই মুক্তি পেতে পারে। বিষয়টি প্রক্রিয়াধীন।

প্রযোজনা সংস্থা আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গে ২২ জুলাই মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। ইন্ডিয়াতে এসভিএফ থেকে সেন্সরে ‘সুড়ঙ্গ’ জমা দেয়া হয়েছে। সেন্সর ছাড়পত্র না পেলে চূড়ান্ত তারিখ বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, তবে আশা করা যাচ্ছে ২২ জুলাই মুক্তি দেয়া যাবে। এটি কোনো বিনিময়ে যাচ্ছে না। বাংলাদেশের আইন অনুযায়ী ইন্ডিয়া থেকে কোনো ছবি এদেশে এনে দেখাতে হলে বিনিময়ে এদেশের একটি ছবি সেখানে মুক্তি দিতে হবে। যেহেতু এসভিএফ ইন্ডিয়ান কোম্পানি তারা এদেশ থেকে নিচ্ছে তাই বিনিমিয়ে আরেকটি ছবি আনার দরকার পড়ছে না।

ঈদুল আজহায় ২৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’। এ ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় হাজির হলেন ছোটপর্দায় জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ঈদে প্রিয়তমা, প্রহেলিকা, ক্যাসিনো, লাল শাড়ির সঙ্গে মুক্তি পাওয়া এ ছবি দর্শকদের মধ্যে বেশ আলোচনা সৃষ্টি করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, স্টার সিনেপ্লেক্সের সাত শাখায় সর্বোচ্চ ৩৩টি করে শো চলছে সুড়ঙ্গর। পরিচালক রায়হান রাফী বলেন, ছবিটি দেখার পর দর্শক প্রশংসা করছেন। শুধু ভারতে নয়, পাশাপাশি শিগগির আমরা অন্যান্য দেশেও সুড়ঙ্গ মুক্তি দেব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )