1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

অভিনেত্রী মিতা চৌধুরী মারা গেছেন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ১৪৪ জন দেখেছেন

অভিনেত্রী মিতা চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার (২৯ জুন) রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। অভিনেত্রীর মেয়ে নাভিন চৌধুরী ফেসবুকে তার মা’র (মিতা চৌধুরী) মৃত্যুর খবরটি জানান।

নাভিন চৌধুরী ফেসবুকে লিখেন, তার মা (অভিনেত্রী মিতা চৌধুরী) আজ (বৃহস্পতিবার) রাতে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মিতা চৌধুরী ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন তার মেয়ে।

সত্তর-আশির দশকের জনপ্রিয় এ নাট্যশিল্পী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। ২০০৬ সালে দেশে ফিরে আবার নাটকে অভিনয় শুরু করেন। তার প্রথম ধারাবাহিকের নাম ‘শান্ত কুটির’।  শুধু টিভি নাটকই নয়, মঞ্চে ‘সূচনা’ ও ‘গুড নাইট মা’–এর মতো প্রযোজনায় নিজেকে জড়িয়েছেন। অভিনয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাট্যকার মারশা নরম্যানের ‘নাইট মাদার’ অবলম্বনে মিতা চৌধুরী ‘গুড নাইট মা’–এর পাণ্ডুলিপি তৈরি করেন। বিটিভিতে মিতা চৌধুরীর প্রথম নাটক আতিকুল হক চৌধুরীর ‘আরেকটি শহর চাই’।

মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন আরেক প্রখ্যাত অভিনেত্রী ও সংসদ সদস্য  সুবর্ণা মুস্তাফাও। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মিতা চৌধুরীর মৃত্যুর খবর জানিয়ে সুবর্ণা মুস্তাফা নিজের প্রথম টিভি নাটক ‘বরফ গলা নদী’তে মিতা চৌধুরীর সঙ্গে কাজ করেছিলেন বলে জানিয়ে একসঙ্গেকার ছবি শেয়ার করেছেন।

মিতা চৌধুরীর মৃত্যুর বিষয়টি জানিয়েছেন নাট্য অভিনেতা ও নাট্য নির্দেশক  আল মনসুর। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, মিতা চৌধুরী এমনই একজন শিল্পী, যাকে অনুজরা আদর্শ হিসেবে মেনে নিতে দ্বিধাবোধ করেননি কখনই। তার শৈল্পিক ভাবনা ও সৃষ্টিশীলতা সব সময় অনুপ্রেরণা জোগায়। বরেণ্য নির্মাতা আবদুল্লাহ আল-মামুনের ‘অয়নান্ত’ নাটকের অভিনয়ের সুবাদে মিতা চৌধুরীর সঙ্গে প্রথম পরিচয়। পরে বন্ধুত্ব। তিনি হুট করে এভাবে চলে যাবেন তা কল্পনাও করতে পারিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )