1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র গেলেন জায়েদ খান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান। বৃহস্পতিবার দিবাগত রাতে বিমানের বিজনেস ক্লাসে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। যদিও যুক্তরাষ্ট্রের এসব অনুষ্ঠানে যাওয়ার জন্য আয়োজকরা সচরাচর কারো জন্য বিমানের বিজনেস ক্লাসের টিকিট ইস্যু করেন না। কিন্তু জায়েদ খান বিজনেস ক্লাসের টিকিট দিয়েছেন আয়োজকরা।

দেশ ছাড়ার আগে বৃহস্পতিবার দিবাগত রাতে জায়েদ খান গণমাধ্যমকে বলেন, ‘এত দূরের জার্নি ইকোনমি ক্লাসে কঠিন। বিষয়টা জানাতেই আয়োজকরা আমার জন্য বিজনেস ক্লাসের টিকিট ইস্যু করে দিয়েছেন। আমি তাদের প্রতি ভালোবাসা জানাই।’

গত দুই দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে আসছে ঢালিউড অ্যাওয়ার্ড। সর্বশেষ ২০২২ সালের ১৬ অক্টোবর নিউ ইয়র্কের কুইন্স জ্যামাইকার অ্যামাজুরা হলে বসেছিলো সবশেষ আসর। এবার ২৫ জুন জ্যামাইকার আমাজুরা হলে অনুষ্ঠিত হবে প্রবাসীদের এই আয়োজন। এছাড়াও ১ জুলাই ভার্জিনিয়াতে অনুষ্ঠিত হবে ফিল্ম অ্যাওয়ার্ড। মূলত দুই ভাগে বিভক্ত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান। ১ জুলাই ভার্জিনিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া ফিল্ম অ্যাওয়ার্ড আয়োজনে অংশ নেবেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান।

আয়োজক প্রতিষ্ঠান শো টাইম মিউজিকের আলমগীর খান এ তথ্য নিশ্চিত করেছেন। এবারের ঢালিউড অ্যাওয়ার্ডে আরও থাকছেন মাহফুজ আনাম জেমস, গায়ক তাহসান, চিরকুট ব্যান্ড, অভিনেতা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ (কাবিলা), চিত্রনায়িকা পূজা চেরী, গায়ক প্রতিক হাসান, অভিনেত্রী কেয়া পায়েল, মডেল মিথিলা, তৃণা ও মন্দিরাসহ একঝাঁক তারকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )