1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

গান শুনিয়ে সুইডেনে মূল্যস্ফীতি ঘটালেন গায়িকা!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৬৯ জন দেখেছেন

একজন পপ তারকার কারণে সুইডেনের ঘটে গেল অপ্রত্যাশিত মূল্যস্ফীতি! বিয়ন্সের কনসার্ট দেখতে ৪০ হাজারেরও বেশি ভক্ত রাজধানী স্টকহোমে ভিড় করায় প্রভাব পড়েছে অর্থনীতির ওপর।

বিয়ন্সের বিশ্বব্যাপী রেনেসাঁ ট্যুরের শুরু হয়েছে সুইডিশ রাজধানীর দুটি কনসার্টের মধ্য দিয়ে। বাড়তি চাহিদার কারণে কনসার্টের সব টিকিট দ্রুত ফুরিয়ে যায়। পাশাপাশি অতিরিক্ত জনসমাগমে কারণে হোটল ও আবাসন খরচে চাপ পড়ে।

২০১৬ সালের পর এবারই একক ট্যুর করছেন বিয়ন্সে। আর এ কারণে দেশি-বিদেশি ভক্তদের কাছ থেকে তুমুল সাড়া পান। স্ক্যান্ডিনেভিয়ান শহরটির দুর্বল মুদ্রা ব্যবস্থা ও সস্তা টিকিটের সুবিধা নিতে প্রচুর আমেরিকান পর্যটক ভিড় করেছেন। অর্থনীতিবিদরা মূল্যস্ফীতির পেছনে এই কারণকে গুরুত্ব দিয়ে দেখছেন।

সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, ভোক্তা মূল্য সূচকে (সিপিআই) মে মাসের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭ শতাংশ, যা এপ্রিলের ১০ দশমিক ৫ শতাংশ থেকে কম। সুইডেনের পরিসংখ্যান বলছে, প্রকৃত মূল্যস্ফীতি জ্বালানি ও খাদ্য খাতে অস্থিরতা বাড়িয়েছে। এ খাতে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়েও বেশি; ৮ দশমিক ২ শতাংশ।

সুইডেনের ডানসকে ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মাইকেল গ্রাহনের ধারণা, ‘বিয়ন্স ইফেক্টের’ ফলে মূল্যস্ফীতি অন্তত শূন্য দশমিক দুই শতাংশ বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি, সুইডেনে টিকিটের দাম এই ধরনের ইভেন্টগুলোর জন্য মাসে মাসে প্রায় ছয় শতাংশ হারে বেড়েছে। মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলেছে মূলত কনসার্ট দেখতে আসা ভক্তদের আবাসন, যা মে মাসে গড়ে ১২ শতাংশ হোটেলের ভাড়া বৃদ্ধির কারণ।

বিয়ন্সের ভক্তরা স্টকহোমের আশপাশে প্রায় ৪০ মাইল এলাকায় থাকা সবগুলো হোটেল বুকড করে ফেলেন, যা হোটেলের ভাড়া বাড়িয়ে দিয়েছে।

গ্রাহন বলেন, বিশ্বকাপ ও অলিম্পিকের মতো খেলাধুলার বড় ইভেন্টগুলো সাধারণত অর্থনৈতিক কর্মকাণ্ডকে প্রসারিত করে। তবে মূল্যস্ফীতির ওপর কনসার্ট দুটির এমন প্রভাব অর্থনীতিতে ‘খুবই বিরল’ ঘটনা।

সূত্র : দ্য টেলিগ্রাফ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )