1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

বউয়ের বদভ্যাসে বিরক্ত শহিদ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৩৮ জন দেখেছেন

বলিউড অভিনেতা শহিদ কাপুর। ব্যক্তিগত জীবনে রুপালি পর্দার অনেক নায়িকার সঙ্গে তার নাম জড়িয়েছে। অনেক জল্পনার অবসান ঘটিয়ে ২০১৫ সালের ৭ জুলাই মিরা রাজপুতকে বিয়ে করেন শহিদ কাপুর। ২০১৬ সালের ২৬ আগস্ট এ দম্পতির মেয়ে মিশার জন্ম হয়। এর পর আরেক পুত্রের বাবা-মা হয়েছেন শহিদ-মিরা।

দাম্পত্য জীবনে খুব ভালো সময় পার করছেন শহিদ-মিরা। স্ত্রী-সন্তান আর কাজ নিয়েই এখন শহিদের জীবন। কিন্তু স্ত্রীর কয়েকটি বদভ্যাসে বিরক্ত শহিদ। বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন ‘কবীর সিং’খ্যাত এ অভিনেতা।

শহিদ কাপুর বলেন, ‘মিরার ঘুমের অভ্যাস আমার পছন্দ না। কারণ সে ঘুমালে উঠতে চায় না। ঘুম থেকে ওঠার জন্য যদি ডাকি তা হলে বিরক্ত হয়। এমনকি সকাল ৯টায় ডাকলেও এমন করে।

মিরা রাজপুতের দ্বিতীয় বদভ্যাসের কথা জানিয়ে শহিদ কাপুর বলেন, ‘মিরার আরেকটি কাজকে আমি ঘৃণা করি। আর তা হলো— সে আমাকে কোনো কাজের ক্রেডিট দেয় না। আমার কাছে এমন কিছু নেই, যা দিয়ে আমি তাকে নিয়ন্ত্রণ করতে পারি। জানি না, কেন সে আমাকে ক্রেডিট দিতে চায় না।’

শহিদ কাপুরের পরবর্তী সিনেমা ‘ব্লাডি ড্যাডি’। আলি আব্বাস জাফর পরিচালিত এ সিনেমা আগামী ৯ জুন মুক্তি পাবে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন— সঞ্জয় কাপুর, রণিত রায়, ডায়ানা পেন্টি প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )