1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

জবাব দেবেন পরীমণি, রাজকে সুস্থ-স্বাভাবিক মস্তিষ্কে থাকার আহ্বান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ফাঁসের ঘটনার পর আলোচনায় কেন্দ্রে এসেছে রাজ ও তার স্ত্রী পরীমণির সম্পর্ক। ফাটল ধরেছে তাদের সম্পর্কে।

রোববার (৪ জুন) এক সংবাদ মাধ্যমের লাইভ অনুষ্ঠানে রাজ জানিয়েছেন, পরীর সঙ্গে আর সংসার সম্ভব নয়। সেই সঙ্গে নিজেদের দাম্পত্য কলহ নিয়ে পরীমণির পাশাপাশি, সাংবাদিকদেরও কিছুটা দোষারোপ করলেন এই অভিনেতা।

তবে ছেড়ে কথা বলবেন না পরীও, এইসবের জবাব দিতে আজ আবার সেই সংবাদমাধ্যমের লাইভে যুক্ত হবেন পরী। আর ততক্ষণ পর্যন্ত রাজকে সুস্থ-স্বাভাবিক মস্তিষ্কে থাকার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।

সোমবার সকালে রাজের লাইভের সেই ভিডিওটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে পরী লেখেন, ‘শরিফুল রাজ, আপনি একটু সংযত হতেই পারতেন। সামনে বসে থাকা একজন নারী উপস্থাপক এতো ভদ্রতার সঙ্গে আপনাকে প্রশ্ন করছেন, কথা বলছেন, অথচ আপনি অসভ্য এবং উগ্রতার সঙ্গে তর্ক করার মতো করে কথা বলে যাচ্ছেন!

‘আপনাদের বন্ধুদের একান্ত মুহূর্তের সেই সব বাজে, নোংড়া ভাষা আপনি সেটাও বলে ফেললেন! আবার “ফর এন এক্সাম্পল’’ বলে সামনে বসা নারীকে আপনার ওয়াইফ হিসেবে দাড় করে কিছু ব্যাখা দেয়া একজন নারীকে বিব্রত করতে পারে এটা বোঝেন না?’

সবশেষ তিনি লেখেন, ‘আপনার কালকের লাইভের সব কথার উত্তর আপনাকে আজ লাইভেই দেব। ততক্ষণ সুস্থ এবং স্বাভাবিক মস্তিষ্কে থাকার চেষ্টা করবেন অব্যশই।’

উল্লেখ্য, গত ২৯ মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালের ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ফাঁস হয়। আর এই ভিডিও ফাঁসের ঘটনায় পরীমণি জড়িত বলে ইঙ্গিত দেন সুনেরাহ। এর পাল্টা জবাবে পরীমণিও জানান, রাজ তার সঙ্গে নেই বরং সুনেরাহর সঙ্গেই রয়েছেন। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে সামনে আসে রাজ-পরীর দাম্পত্য সম্পর্ক। এ নিয়ে সপ্তাহ খানিক ধরে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা-সমালোচনা।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )