1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

এবার গাজীপুরে সিটি নির্বাচনের প্রচারণায় ফেরদৌস

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

আবারও নির্বাচনী প্রচারণায় দেখা গেলো চিত্রনায়ক ফেরদৌসকে। আজ রোববার গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণায় ফেরদৌসসহ ঢালিউডের আরও একাধিক তারকার দেখা মিললো। মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লাহর পক্ষে প্রচারণা চালিয়েছেন তারা।

গাজীপুরে প্রচারণা চালানোর সময় বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন অভিনেতা সাইমন সাদিক। সেখানে রিয়াজ, সাইমন সাদিক, চিত্রনায়িকা নিপুণ, মাহিয়া মাহি ও অভিনেত্রী সোহানা সাবা, উর্মিলা শ্রাবন্তী কর, জেসমিন ছাড়াও ফেরদৌসের উজ্জ্বল উপস্থিতি ছিল।

এর আগে, ভারতের লোকসভা নির্বাচনে প্রচারণায় অংশ নিয়েছিলেন ফেরদৌস। সে সময় নির্বাচনী আচরণবিধি মডেল কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন অভিনেতা ফেরদৌস। পরে ভিসা বাতিল, কালো তালিকাভুক্ত এবং ভারত ত্যাগেও বাধ্য হন তিনি।

দেশটির পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে প্রচারণায় অংশ নিয়েছিলেন ফেরদৌস।

উল্লেখ্য, আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি নির্বাচন। এর আগে শেষবারের জোরালো প্রচারণায় আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লাহর পক্ষে একঝাঁক তারকা প্রচারণা অংশ নিয়ে গাজীপুরের সিটি করপোরেশন নির্বাচনকে আলোকিত করলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )