1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

ছেলের জন্য ভিক্ষা চেয়েছিলেন শাহরুখ, মেসেজ ফাঁস!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১৪৯ জন দেখেছেন

শাহরুখ খানের ছেলে আরিয়ানের বিরুদ্ধে মাদকের মামলায় বেশ নড়েচড়ে বসেছিল গোটা বলিউড। ২০২১ সালে মাদক মামলায় গ্রেপ্তার করা হয় আরিয়ান খানকে। তবে সেই মামলার রেশ এখনো কাটেনি। প্রায় দু’বছর পর ফের কাটাছেঁড়া শুরু হয়েছে আরিয়ান খান মাদক মামলা নিয়ে।

কয়েকদিন আগে এনসিবির প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে সিবিআই। আরিয়ানকে জেল থেকে ছাড়তে নাকি তার বাবা শাহরুখ খানের কাছ থেকে ২৫ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন সমীর। সিবিআই তদন্তে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এমনই তথ্য। ফলস্বরুপ চাকরি খোয়া গিয়েছে সমীরের। তাকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। সেই আবহে ফাঁস হল শাহরুখ-সমীরের পুরনো হোয়াটসঅ্যাপ চ্যাট।

শাহরুখ খান, আরিয়ান খান ও সমীর ওয়াংখেড়ে। ছবি: সংগৃহীত

মুম্বাইয়ের এক সংবাদ সংস্থার প্রকাশ্যে এনেছে শাহরুখের পাঠানো বেশ কয়েকটি মেসেজের স্ক্রিনশট। আরিয়ানের মুক্তি চেয়ে বারবার একই অনুরোধ করে গিয়েছেন তিনি। কিন্তু সেগুলো স্পষ্টতই খুলে দেখা হয়নি।এ নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেদিন শাহরুখ লিখেছিলেন, সমীর সাহেব, আপনার সঙ্গে এক মিনিট একটু কথা বলতে পারি প্লিজ? আমি শাহরুখ খান। আমি জানি এটা অফিশিয়ালি অনুচিত, হয়তো আইনসম্মতও নয়। তবু আমি তো একজন বাবা, যদি অনুগ্রহ করে আমার সঙ্গে এক বার কথা বলেন! প্লিজ?

এমন মেসেজ একবার নয়, বার বার গিয়েছে সমীরের কাছে। মাঝরাতেও তাকে লিখে গিয়েছেন শাহরুখ। শাহরুখ লিখেছেন, ‘এত রাতে আপনাকে মেসেজ করার জন্য ক্ষমাপ্রার্থী। কিন্তু আমার অবস্থাটা বুঝুন, আমি তো বাবা! আপনার দয়া ভিক্ষা করছি শুধু।’শাহরুখ আরও এক দিন সমীরকে মেসেজে লিখেছেন, ‘আমি কথা দিচ্ছি আরিয়ান জেল থেকে বেরোনোর পর অন্য মানুষ হয়ে যাবে। এটা ওর কাছেও বড় শিক্ষা। ভবিষ্যতে এমন কাজ করবে ও যার জন্য আপনি, আমি গর্বিত হব। দয়া করে নবীন প্রজন্মের পাশে থাকুন, ওকে একটা সুযোগ দিন।’

বছর দুয়েক আগে মুম্বই উপকূলে ভাসমান একটি প্রমোদতরী থেকে আরিয়ানকে গ্রেফতার করেছিলেন সমীর। ২২ দিন জেলে থাকার পর আরিয়ানকে জামিনে ছাড়া হলেও দুর্দিন ঘনিয়ে আসে খান পরিবারে। ২০২২ সালের মে মাসে সাক্ষ্যপ্রমাণের অভাবে এনসিবি আরিয়ানের বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নেয়। তবে সিবিআইয়ের অভিযোগ, এই ঘটনায় নাকি খান পরিবারের কাছ থেকে মোটা টাকা ঘুষ দাবি করেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সমীর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )