1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

স্ত্রীর যৌতুকের মামলায় এএসপি বরখাস্ত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৯৮ জন দেখেছেন

কুড়িগ্রামের রৌমারীতে স্ত্রীর করা যৌতুকের মামলায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহেল উদ্দিন। তিনি রৌমারী সার্কেলে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) সোহেল উদ্দিনের বিরুদ্ধে তার স্ত্রী রিফাত জাহান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। ওই মামলায় ২০২২ সালের ১০ নভেম্বর আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তাই চাকরিবিধি অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সোহেল উদ্দিন বাংলাদেশ সার্ভিস রুলস (বিএসআর) পার্ট- ১ বিধি-৭১ মোতাবেক অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। এ আদেশ তার বিরুদ্ধে জামিন নেওয়ার তারিখ থেকে কার্যকর হবে। ইতিমধ্যে পূর্ণ বেতন-ভাতা গ্রহণ করে থাকলে তা সমন্বয় করতে হবে।

সহকারী পুলিশ সুপার সোহেল উদ্দিনকে মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

তবে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, তিনি (সোহেল উদ্দিন) বর্তমানে প্রশিক্ষণে রয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )