1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

রজনীকান্তের ক্যারিয়ারের ‘শেষ’ ছবি নিয়ে জল্পনা তুঙ্গে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১৬৯ জন দেখেছেন

দক্ষিণ ভারতের বিনোদন জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র রজনীকান্ত। গত ৫ দশক ধরে দর্শকের মনোরঞ্জন করছেন তিনি। তার অভিনয় মন কেড়েছে অসংখ্য অনুরাগীর। কানাঘুষো চলছে, সেই মহাতারকা সিনেমা ছেড়ে দেবেন বলে খবর এসেছে।

পিংকভিলা জানিয়েছে, দক্ষিণের পরিচালক লোকেশ কানাগরাজের নির্মাণে জীবনের ১৭১তম সিনেমাটি করে ৪৮ বছরের ক্যারিয়ারে ইতি টানতে চলেছেন রজনীকান্ত। এই খবর পিংকভিলাকে দিয়েছেন তামিল সিনেমা নির্মাতা ও অভিনেতা মিশকিন।তিনি জানিয়েছেন, একজন পেশাদার অভিনেতা হিসাবে নিজের শেষ অধ্যায় যাতে নিখুঁত হয়, সব রকমভাবে তা নিশ্চিত করতে চাইছেন ‘থালাইভা’ খ্যাত এই অভিনেতা।

রজনীকান্ত

রজনীকান্ত নিজে থেকেই কানাগরাজের সঙ্গে কাজ করতে আগ্রহের কথা প্রকাশ করেছেন বলে জানান মিশকিন। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে রজনীকান্ত নিজে থেকে কিছু জানাননি।এদিকে রজনীকান্তের বর্তমান ব্যস্ততা তার মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্তের পরিচালনায় ‘লাল সালাম’ সিনেমা নিয়ে। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘাতের গল্পের এই সিনেমায় রজনীকান্তকে পাওয়া যাবে ‘মঈদীন ভাই’ নামের এক চরিত্রে।৭২ বছর বয়সী রজনীকান্তকে আগামীতে দেখা যাবে ‘জেলার’ সিনেমাতেও

১৯৭৫ সালে কে. বালাচরণের ‘অপূর্ব রাগাঙ্গল’ সিনেমার মাধ্যমে তামিল সিনেমায় অভিষেক ঘটে ‘থালাইভা’র। প্রথম সিনেমাতেই আসে জনপ্রিয়তা। এরপর একের পর এক সিনেমা করে দক্ষিণী সিনেমায় নিজের শক্ত অবস্থান গড়তে দেখা যায় তাকে। নিপিড়ীত কৃষক, দিনমজুর ও কুলিসহ নিম্নবিত্ত ও শোষিত শ্রেণির প্রতিবাদী চরিত্রে অভিনয় করেজনপ্রিয়তা পেলেও সব ধরনের চরিত্রেই মানিয়ে যান ৭৩ বছর বয়সী রজনীকান্ত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )