1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার নিথর দেহ পবিত্র ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা পলকের ঘাড়ের দুটি, কোমরের ৩টি হাড় সরে গেছে, দাবি আইনজীবীর রূপপুর প্রকল্প নিয়ে তারেক রহমানের বক্তব্যের জবাব দিলেন আরাফাত জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু নির্যাতিত নেতাকর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়ে যুক্তরাজ্যে ফিরছেন মতিউর রহমান শাহীন

ঢাবিতে ভর্তি পরীক্ষা, শিক্ষার্থীদের সেবায় তৎপর ছাত্রলীগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১১৫ জন দেখেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’র আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শনিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এদিন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহযোগিতায় বিগত ভর্তি পরীক্ষার দিনগুলোর মত নানান কার্যক্রম চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসব কার্যক্রমের মধ্যে ছিল, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, মোবাইল টয়লেটের সুব্যবস্থা, মেডিসিন বুথের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা ও অভিভাবকদের বিশ্রামের জন্য ছাউনির ব্যবস্থা প্রভৃতি। এছাড়াও প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য প্রায় ১৮টি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করে সংগঠনটি। সেখানে শিক্ষার্থীরা নিজেদের ব্যাগ, মোবাইল, ঘড়িসহ অন্যান্য মূল্যবান সামগ্রী, যেগুলো পরীক্ষার হলে নেওয়া যায় না, সেগুলো সংরক্ষণ করেছেন। এছাড়া পরীক্ষার্থীদের জরুরি প্রয়োজনে ‘ফ্রি জয় বাংলা বাইক সার্ভিস’ও চালু রেখেছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, আমরা ক্যাম্পাসে এমন পরিবেশ তৈরি করতে চাই, যেন অভিভাবকরা নিশ্চিন্তে তাদের সন্তানদের এ ক্যাম্পাসে পড়তে পাঠাতে পারেন। এ লক্ষ্য থেকেই আমরা এসব কার্যক্রম চালিয়েছি। শিক্ষার্থী ও অভিভাবকরাও স্বাচ্ছন্দ্যে আমাদের এসব সেবা গ্রহণ করেছেন। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ও ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু, নিরাপদ পরিবেশ বজায় রেখে তাদের স্বপ্ন পূরণের সারথী হতে মুখিয়ে আছে ছাত্রলীগ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )