1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠির জলুবর থেকে ১৪ বছরের মাদ্রাসাছাত্রী নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তারাগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সৈয়দপুর শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১০৫ জন দেখেছেন

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় দায়ের হওয়া একাধিক মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তে উঠে এসেছে, কিছু মামলায় ঘটনাগুলো সম্পূর্ণ ভুয়া বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাজানো হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

পিবিআই সূত্রে জানা যায়, সিলেটের কোম্পানীগঞ্জে এক নারী অভিযোগ করেছিলেন, জুলাই আন্দোলনের সময় তার দশম শ্রেণিতে পড়ুয়া ছেলে গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়। তবে তদন্ত শেষে পিবিআই নিশ্চিত হয়, ওই শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়নি; বরং অন্য একটি স্থানে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল।

একইভাবে রাজধানীর উত্তরা এলাকায় দায়ের হওয়া আরেক মামলায় এক তরুণকে নিহত দাবি করা হলেও তদন্তে দেখা যায়, তিনি জীবিত রয়েছেন। পরে জানা যায়, চলতি বছরের জুন মাসে অন্য একটি মামলায় তাকে গ্রেপ্তারও করা হয়েছিল।

পিবিআই জানিয়েছে, জুলাই অভ্যুত্থানকে ঘিরে আদালতে হওয়া ১৯৫টি সিআর মামলার মধ্যে এখন পর্যন্ত ১১৩টির তদন্ত শেষ হয়েছে। এর মধ্যে অন্তত ১৪টি মামলায় ভুয়া তথ্য ও ভিত্তিহীন অভিযোগের প্রমাণ মিলেছে। এসব মামলার মধ্যে রয়েছে হত্যাচেষ্টা, হামলা, নির্যাতন ও হত্যার অভিযোগ।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অনেক ক্ষেত্রে ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক বিরোধ কিংবা রাজনৈতিক প্রতিহিংসা থেকে এসব মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আরও কয়েকটি মামলায় অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

পিবিআইয়ের পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মো. আবু ইউসুফ জানান, প্রতিটি অভিযোগ একাধিকবার যাচাই-বাছাই করা হয়েছে। যেসব মামলায় সত্যতা পাওয়া যায়নি, সেগুলোতে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে আসামিদের অব্যাহতির আবেদন করা হয়েছে।

তদন্তে সত্যতা পাওয়া ৮৯টি মামলায় মোট ৬ হাজার ৮৪৪ জনকে আসামি করা হলেও, প্রমাণ মিলেছে মাত্র ১ হাজার ৩৪৩ জনের বিরুদ্ধে।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম) খন্দকার রফিকুল ইসলাম বলেন, ভুয়া মামলার কারণে নির্দোষ ব্যক্তিরা সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তিনি জানান, দণ্ডবিধির ২১১ ধারায় মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে এবং সংশ্লিষ্ট মামলাগুলোতে সে ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেন, আইনকে ব্যক্তিগত প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা অত্যন্ত উদ্বেগজনক। তার মতে, যেসব ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে ভুয়া মামলা করেছেন, তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )