1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

নাটোরে ইউএনও অফিসের কর্মকর্তাকে বেঁধে সরকারি কোয়ার্টারে ডাকাতির ঘটনা ঘটেছে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২ মে, ২০২৬
  • ১১৩ জন দেখেছেন
নাটোরে ইউএনও অফিসের কর্মকর্তাকে বেঁধে সরকারি কোয়ার্টারে ডাকাতির ঘটনা ঘটেছে।

নাটোরের গুরুদাসপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এক কর্মকর্তার সরকারি বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ওই কর্মকর্তাকে বেঁধে রেখে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নেয় ডাকাত দল।

শনিবার (২ মে) ভোররাতে উপজেলা চত্বরের ভেতরে উপ-প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলামের সরকারি কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, রাত প্রায় ৩টার দিকে মুখে মাস্ক পরা তিনজনের একটি দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। ঘরে ঢুকে তারা সিরাজুল ইসলামকে জিম্মি করে বেঁধে ফেলে এবং পরিবারের সদস্যদের ভয় দেখায়। পরে তার স্ত্রীর গলা থেকে সোনার চেন, হাতের আংটি ও রুপার নূপুর খুলে নেয়। পাশাপাশি ঘর থেকে নগদ প্রায় ৫০ হাজার টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়।

ডাকাতরা যাতে কেউ বাধা দিতে না পারে, সেজন্য পাশের কোয়ার্টারের বাসিন্দাদের কক্ষের দরজাও বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় বলে জানা গেছে।

ঘটনার পর ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়। পরে গুরুদাসপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, ঘটনাস্থলের পাশ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )