1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান

সিরাজগঞ্জে জাল টাকাসহ যুবক আটক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ৪ লাখ ৫৬ হাজার জাল টাকাসহ ফরিদুল ইসলাম (২১) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় জাল টাকা ছাপানোর বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। বুধবার গভীর রাতে উপজেলার মাটিকুড়া মাঠপাড়া আসামীর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক ফরিদুল ইসলাম ওই গ্রামের মো. কালা চাঁনের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. সামিউল আলম সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম জানান, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দুই কোটি জাল টাকা ছাপানোর টার্গেট নিয়েছিলো ফরিদুল। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে জাল টাকা তৈরীর মুলহোতা ফরিদুল ইসলামকে আটক করা হয়। এসময় মোট ৪ লক্ষ ৫৬ হাজার জাল টাকাসহ জাল টাকা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দেড় বছর ধরে ফরিদুল নিজ বাড়ি থেকে জাল টাকা তৈরী করে টাঙ্গাইল, পাবনা, জামালপুরসহ বিভিন্ন জেলায় স্বল্প মুল্যে জাল নোট বিক্রি করে আসছিলো। আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )