1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

১১ মে ঢাকায় আসছেন শাকিব খানের নতুন নায়িকা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৩৮ জন দেখেছেন

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের ঈদুল আজহার ছবি ‘প্রিয়তমা’। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। পরিচালক হিমেল আশরাফ জানালেন, ৮ মে থেকে শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। তবে ছবিটিতে শাকিব খানের নায়িকা কে থাকছেন তা নিয়ে জল্পনা ছিল এতোদিন। এবার জানা গেল ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা হতে যাচ্ছেন কলকাতার সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পাল। এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা হিমেল আশরাফ নিজেই।

খোঁজ নিয়ে জানা গেছে, ইতিমধ্যে ইধিকা পাল বাংলাদেশে আসার ভিসা হাতে পেয়েছেন। আগামী ১১ মে ঢাকায় প্রিয়তমার শুটিংয়ে যোগ দিচ্ছেন তিনি। হিমেল আশরাফ জানালেন, ‘ইধিকা পালের ভিসা হয়েছে। প্রিয়তমা ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে আমরা তাকেই চূড়ান্ত করেছি। শাকিব ভাই ৮ তারিখে শুটিংয়ে অংশ নেবেন আর ইধিকা যোগ দেবেন ১১ মে।’

জানা গেছে, ইধিকা পাল অভিনয়ের পাশাপাশি নাচেও দুর্দান্ত পারদর্শী। তার প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার ‘কপালকুণ্ডলা’। এই ধারাবাহিকে ‘পদ্মাবতী’র চরিত্রে অভিনয় করে প্রশংসিত হোন। পরে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘রিমলির’ প্রধান  চরিত্রে তাকে দেখা যায়। এছাড়াও দু’টি জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। শাকিবের সিনেমায় নতুনভাবে হাজির হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছেন তিনি। পরিবর্তন এনেছেন নিজের লুকেও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )