1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

ফুটপাতের খাবারে মজলেন নুসরাত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৫১ জন দেখেছেন

ফুটপাতের খাবারে মজলেন কলকাতার জনপ্রিয় অভনেত্রী নুসরাত জাহান। ফুটপাতে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধের ঠেলা থেকে তেঁতুলের আচার দিয়ে আলুকাবলি খেতে দেখা গেল নায়িকাকে। এমনিতেই গরমে হাসফাঁস করছে কলকাতা। উপরন্তু ফাঁকা রাস্তায় এমন দুর্লভ খাবার। সেই হাতছানি কি আর উপেক্ষা করে পারেন কেউ? সংসদ সদস্য-অভিনেত্রী নিজেও পারেননি। তাই তো একছুটে চলে গিয়েছেন আচারের ঠেলার দিকে। ঠিক যেমনটা ছোটবেলায় করতেন। আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখতেও ভুললেন না তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আলুকাবলি খাওয়ার ভিডিও দিয়ে নুসরত জাহান লেখেন, “শৈশবের স্মৃতিতে ফিরে গেলাম। গ্রীষ্মের দুপুর। আলুকাবলি। তেঁতুলের আচার আর দাদুর স্নেহ। এর থেকে জীবনে আর কী-ই বা ভাল হতে পারে। সাদামাটা জিনিসই জীবনে সবথেকে বেশি আনন্দ দেয়। হাসতে শেখায়।” আর নুসরাতের এমন ভিডিও দেখে তো জিভে জল টলিপাড়ার অন্য নায়িকাদের।

নুসরাতের সহকর্মী মিমি চক্রবর্তী লিখলেন, “পুরো নস্ট্যালজিয়া।” নায়িকা কৌশানী মুখোপাধ্যায়ের মন্তব্য, “আমারও চাই।” নবাগতা লহমা ভট্টাচার্য বললেন, “উফফ! খিদে পেয়ে গেল” দর্শনা বণিক, উষসী সেনগুপ্তরাও কমেন্ট করে প্রতিক্রিয়া জানালেন। তবে এই পোস্টের জন্য ট্রোলডও হতে হল নুসরত জাহানকে।

কেউ অভিনেত্রীর শারীরিক গড়ন নিয়ে কটাক্ষ করলেন তো কেউ বা আবার রাজ্যপাট সামলানো নিয়ে খোঁটা দিলেন নুসরাতকে। তবে বরাবরের মতো এবারেও নায়িকা ডোন্ট কেয়ার!

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )