রংপুরে অসহায় – দুস্থ মানুষের পাশে ঈদ উপহার নিয়ে রসিক কাউন্সিলর আমিনুর রংপুর সিটি করপোরেশন এর ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও মেট্রোপলিটন কোতোয়ালি থানা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমানের উদ্যোগে কয়েক শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে নগরীর সিও বাজার এলাকায়
ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে সেজন্য দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সমাজের সচ্ছল ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ । পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বৃহস্পতিবার (২০ এপ্রিল) দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ বা ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে মুসলিমদের বড় এই ধর্মীয় উৎসব। ঈদুল ফিতরের নামাজের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। সকাল সাড়ে ৮টায় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সেখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন। ইতোমধ্যেই ঢাকা
সারাদেশে চলছে তীব্র তাপদাহ। তবে এবার সুসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর। তাদের দেওয়া তথ্যমতে, ঈদের সময় সারা দেশেই বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) মো. আবদুল হামিদ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ
সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বৃহস্পতিবার (২০ এপ্রিল) দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও
গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তনের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন- একথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি কোনোদিন বলেনি তারা নির্বাচনে যাবে না। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের উদ্দেশ্যে ড. মঈন খান বলেন, জনগণ
আগামী সাধারণ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের বাংলাদেশ স্বাগত জানাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার তার সরকারি বাসভবন গণভবনে যুক্তরাজ্যের বিদায়ী হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। কিছু স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকের আলাদা
অতিরিক্ত গরম কারণে এবার ঈদে কারাগারে বন্দিদের জন্য থাকছে না কোন বিনোদনের ব্যবস্থা। তবে ঈদ উদযাপনে বন্দিদের জন্য রয়েছে বিশেষ খাবারের ব্যবস্থা। ঈদের দিন সকালের নাস্তায় বন্দিরা পাবেন – চমচম মিষ্টি, পায়েস ও মুড়ি। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ডেপুটি জেলার জহুরা খাতুন বাংলানিউজকে এসব তথ্য জানান।
পবিত্র ঈদ -উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো:মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে রংপুরে ১২শ অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মেহেদী হাসান সিদ্দিকী রনি। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু চত্বরে
মাছ শিকারে নিষেধাজ্ঞা আরপ হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলধারা রাঙামাটি কাপ্তাই হ্রদে। আজ মধ্য রাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। সম্প্রতি রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ সভায় জেলা প্রশাসন মো. মিজানুর রহমান ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) যৌথভাবে তিন মাস কাপ্তাই হ্রদে মাছ শিকার থেকে
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের নামাজের ছয়টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল ৭টায় বসুন্ধরা আবাসিক এলাকার মারকাজুল ফিকরিল ইসলামী (বড় মসজিদ) মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের উম্মে কুলসুম জামে মসজিদে সকাল সোয়া সাতটায় ঈদের জামাত