বঙ্গোপসাগরের দক্ষিণে ঘনীভূত হচ্ছে মেঘ। আবহাওয়া অধিদপ্তর বলছে, রবিবার নাগাদ সৃষ্ট ঘূর্ণি বাতাস নিম্নচাপে রূপ নেয়ার সম্ভাবনা রয়েছে। যা পরে ঘূর্ণিঝড়ে মোখায় রূপ নেবে কিনা তা জানতে আরও সময় লাগবে। তবে এর প্রভাবে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে। বছরের যে চারমাস বাংলাদেশ উপকূলে ঝড়-ঝাপ্টা বয়ে যায় তাতে চলতি এই মে মাস
হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ ফেনী সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার লালপুল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই দুই যুবক হলেন—মো. শুভ (২৬) ও মো. মারুফ (২৬)। তাঁরা দুই বন্ধু ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে রাঙামাটিতে বেড়াতে যাচ্ছিলেন। পথে ফেনীতে দুর্ঘটনার কবলে পড়ে
আগামী ৩০ মে গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সমাবর্তনে যোগ দিতে বাংলাদেশ সফরে আসছেন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা। আইইউটির ওয়েবসাইটে এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, ওআইসি মহাসচিব মূলত সমাবর্তনে যোগদানের উদ্দেশে এলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড.
আগামী ৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির আশঙ্কা রয়েছে। পরের দিন এটি নিম্নচাপে রূপ নিতে পারে এবং ৮ মে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এমনটিই জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। বলা হচ্ছে, ‘মোখা’ ঘূর্ণিঝড় সৃষ্টি হলে সেটি কোথায় আঘাত হানবে, তা এখনও স্পষ্ট নয়। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার বিষয়টি এখনও
কিশোরগঞ্জের মিঠামইনে ৫০০ পিস ইয়াবাসহ রাসেল মিয়া (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বেলা পৌনে ১১ টার দিকে অভিযানটি চালায় মিঠামইন থানা পুলিশের একটি দল। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে মিঠামইন উপজেলার রাণীগঞ্জ গ্রামের কাঁচা রাস্তায় অভিযান চালায় পুলিশের দলটি। এ সময় ৫০০
মাটি ও আবহাওয়াজনিত কারণে মধু মাস জ্যৈষ্ঠ আসার আগেই সাতক্ষীরার আম পাকতে শুরু করে। তাই গুণগত মান বজায় রেখে নিরাপদ আম বাজারজাতকরণের লক্ষ্যে আজ শুক্রবার থেকে সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ শুরু হয়েছে। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে আম সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেছে। আগামী ১২ মে থেকে আম পাড়ার অনুমোদন থাকলেও পেকে যাওয়া ও
পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতৃত্ব প্রয়োজন। শেখ হাসিনার নেতৃত্বে অবকাঠামো উন্নয়ন ও আইনশৃঙ্খলা সহ সার্বিকভাবে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। শেখ হাসিনা সরকারে আছে বলেই অসহায়-দুস্থ মানুষ সুখে
চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপো বিস্ফোরণ ঘটনায় সীতাকুণ্ড থানায় দায়ের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। মামলাটি ‘তথ্যগত ভুল’ উল্লেখ করে বুধবার চট্টগ্রাম আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই সাথে বিএম ডিপোর ৮ কর্মকর্তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চট্টগ্রামের এসপি এস এম শফিউল্লাহ বলেন, পুলিশ আদালতে
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার পূর্ব ফরিদপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে আমেনা বেগমকে (৫৫) গত বছরের ৫ নভেম্বর হত্যা করে জমিতে ফেলে রাখা হয়। এ ঘটনায় প্রতিপক্ষ মো. শহীদ মিয়া ওরফে শরীফসহ কয়েকজনকে আসামি করে আমেনা বেগমের ছেলে পলাশবাড়ি থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই আত্মগোপনে ছিলেন শরীফ। গতকাল বৃহস্পতিবার র্যাব-১৩ পলাশবাড়ির
শেরপুর জেলার সীমান্ত অঞ্চল মেঘালয় ঘেঁষা শ্রীবরদি, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী বনে মানুষ হাতি দ্বন্দ্ব থামছে না। এই দ্বন্দ্বে গত এক সপ্তাহে তিনজন কৃষক হাতির পায়ে পৃষ্ঠ হয়ে মারা গেছেন। গত বছরের শেষ দিকে তিনটি হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। গত এক যুগে অন্তত দেড় শতাধিক মানুষ হাতির পায়ে পৃষ্ঠ হয়ে মারা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে দুটি বগি উল্টে গেছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়ন শুক্রবার (৫ মে) দুপুর পৌনে ২টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী আহসানুর রহমান বিষয়টি নিশ্চিত