দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মোখা’য় পরিণত হয়েছে। এ ঘূর্ণিঝড়ের প্রভাবে তাপপ্রবাহ ধীরে ধীরে কমে আসবে। এরই মধ্যে তাপমাত্রা কিছুটা কমেছে। এই অবস্থায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার (১১ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম
সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে সবার জন্য খাদ্য সরকার খাদ্য নিশ্চিত করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (১১ মে) রাজধানীর একটি হোটেলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত কার্যক্রমের গতিশীলতা আনতে উচ্চ পর্যায়ের এই আলোচনা। এতে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন প্রধানমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, আওয়ামী লীগের ইতিহাস দেশের গণমানুষের অধিকার আদায়ে দীর্ঘ সংগ্রামের ইতিহাস। অপরিসীম ত্যাগ স্বীকার করেছে আওয়ামী লীগ। বর্তমান প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশে মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। এর মধ্যে দিয়ে তিনি গণতন্ত্র
রংপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সাবেক সদস্য, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বিপু’র প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ে প্রয়াত বিপু’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করে রংপুর জেলা বিএনপি। এতে উপস্থিত
১২ দিনের সফরে আগামী ১৭ মে ঢাকায় আসছেন চরম দারিদ্র্য ও মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ওলিভিয়ার ডি শ্যুটার। তিনি দারিদ্র্য বিমোচনে সরকারের উদ্যোগগুলো দেখতে বাংলাদেশ সফর করবেন। বুধবার (১০ মে) জাতিসংঘ ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ থেকে ২৯ মে
নীলফামারী উত্তরা ইপিজেড এলাকায় বাসের ধাক্কায় রেজওয়ান ফকির এজাজুল (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের হাজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল ফকির এজাজুল সদর উপজেলার পিলারের বাজার এলাকার জসিম উদ্দিন জাদু মিয়ার ছেলে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার দুই দিনব্যাপী ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্স (আইওসি) উদ্বোধন করবেন। আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা জোরদারে আলোচনার জন্য এতে অন্তত ২৫ দেশের মন্ত্রীপর্যায়ের প্রতিনিধিরা যোগ দেবেন। বুধবার (১০ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ব্রিফিংয়ে এ তথ্য জানান। আব্দুল মোমেন বলেন, ‘আশা করছি, এ কনফারেন্স থেকে ভারত মহাসাগর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সমানে রেখে স্থানীয় সরকারের সকল নির্বাচনগুলো সম্পন্ন করতে চায় ভোট আয়োজনকারী সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারবাহিকতা বজায় রেখে ৫০টিরও বেশি ইউনিয়ন পরিষদ (ইউপি)-পৌরসভা নির্বাচনের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার (১১ মে) নির্বাচন কমিশনের ১৮ তম সভায়। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছেন, নির্বাচনগুলোর দিনক্ষণ ঠিক করতে
বুধবার (১০ মে) রাতের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি। এটি আগামী ১৩ মে রাত থেকে ১৪ মে সকালের মধ্যে আঘাত হানতে পারে। এ অবস্থায় স্বাস্থ্য বিভাগ থেকে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি এবং সতর্কতামূলক পদক্ষেপ নেওয়াসহ ১০ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক ডা.
বগুড়ায় এসএসসি পরীক্ষার্থী সাহিদ হোসেনকে (১৭) ছুরিকাঘাতের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে শহরের বৃন্দাবন দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ধারালো চাকু উদ্ধার করে পুলিশ। গ্রেফতার হওয়া শাওন সরকার শহরের বৃন্দাবন দক্ষিণপাড়ার আবু সাঈদ সরকারের ছেলে। ফুলবাড়ি ফাঁড়ির উপ-পরিদর্শক মজিবর রহমান
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের সময় বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন। বুধবার (১০ মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘অন্যান্য গণতান্ত্রিক দেশ