1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠির জলুবর থেকে ১৪ বছরের মাদ্রাসাছাত্রী নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তারাগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সৈয়দপুর শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শেখ হাসিনা দেশে মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন: রংপুরে স্পিকার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৫৭ জন দেখেছেন

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, আওয়ামী লীগের ইতিহাস দেশের গণমানুষের অধিকার আদায়ে দীর্ঘ সংগ্রামের ইতিহাস। অপরিসীম ত্যাগ স্বীকার করেছে আওয়ামী লীগ। বর্তমান প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশে মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। এর মধ্যে দিয়ে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। দেশকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় আসীন করেছেন।

বুধবার রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলার পক্ষ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান ও পুরাতন সদস্যদের নবায়ন অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।  স্পিকার শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসনের (পীরগঞ্জ) নির্বাচিত সংসদ সদস্য।

স্পিকার শিরীন শারমিন বলেন, বাংলার মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে। অকুণ্ঠ সমর্থন করে। জনগণের সমর্থন আছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নিরলস কাজ করে চলেছেন। নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণশক্তি। এরা সকল আঘাত থেকে দলকে রক্ষা করে চলেছে।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ ও মেধাবী সদস্য সংগ্রহের মাধ্যমেই আওয়ামী লীগ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত তিনি বলেন, পীরগঞ্জ থেকে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, তারই ধারাবাহিকতায় সজীব ওয়াজেদ জয়কে এক নম্বর সদস্য হিসেবে তালিকাভুক্ত করে এ কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় বক্তব্য দেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা প্রমুখ।

এর আগে সকালে পীরগঞ্জ উপজেলার সরকারি শাহ আব্দুর রউফ কলেজ প্রাঙ্গণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী স্মরণে ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প’-এর উদ্বোধন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এতে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জন ও ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, জেলার পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. বিমল চন্দ্র রায়, সরকারি শাহ আব্দুর রউফ কলেজের অধ্যক্ষ মো. রাশেদুন্নবী প্রমুখ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )