1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. almahmudapu100@gmail.com : Al Mahmud Apu : Al Mahmud Apu
  4. arfanislamridoy500@gmail.com : Arfan Islam Ridoy : Arfan Islam Ridoy
  5. bayjid2001@gmail.com : Bayjid Sarker : Bayjid Sarker
  6. hasanalsakib68@gmail.com : Hasan al Sakib Sakib : Hasan al Sakib Sakib
  7. mmjouhan@gmail.com : Mohammad Jouhan : Mohammad Jouhan
  8. hmrazib017saklain@gmail.com : Razib saklain : Razib saklain
  9. k83237@gmail.com : sagor : sagor
  10. shekhrifat16@gmail.com : Niat :
  11. tasnimbentayronggon@gmail.com : Tasnim Bentay Ronggon : Tasnim
  12. instagramhileci@gmail.com : wpapixx :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
মিঠাপুকুরের ভাংনী মাদ্রাসার সহকারী অধ্যাপকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ গাজার ৫০ মিলিয়ন টন ধ্বংসস্তূপ সরাতেই সময় লাগবে ২১ বছর ঝিনাইদহে হত্যা মামলার আসামিকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে কুপিয়ে হত্যা ‘সন্ত্রাসবাদের মদদদাতা’ দেশের তালিকা থেকে কিউবাকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিনের ৩টি রিসোর্টের ২৬টি কক্ষ আগুনে পুড়ল, নির্ঘুম রাত পর্যটকদের নির্বাচনের সময়সীমা ঠিক করবে সরকার ও রাজনৈতিক দলগুলো: জাতিসংঘের দূত বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেপ্তার রংপুর মেডিকেলে উন্নত চিকিৎসা পাচ্ছে হৃদরোগীরা, সেবা বন্ধ করতে মরিয়া সিন্ডিকেট রংপুর মেডিকেলের হৃদরোগ বিভাগের চিকিৎসককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ কাঁধে হাত রাখার মানুষ নেই পরীমণির

৫০টিরও বেশি ইউপি-পৌরসভা ভোটের তফসিল হতে পারে কাল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১০ মে, ২০২৩
  • ৯৭ জন দেখেছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সমানে রেখে স্থানীয় সরকারের সকল নির্বাচনগুলো সম্পন্ন করতে চায় ভোট আয়োজনকারী সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারবাহিকতা বজায় রেখে ৫০টিরও বেশি ইউনিয়ন পরিষদ (ইউপি)-পৌরসভা নির্বাচনের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার (১১ মে) নির্বাচন কমিশনের ১৮ তম সভায়।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছেন, নির্বাচনগুলোর দিনক্ষণ ঠিক করতে বৃহস্পতিবার ১৮-তম সভায় বসবে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে।

সভার পাঁচ আলোচ্যসূচির থেকে জানা যায়,পৌরসভা সাধারণ নির্বাচন; ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন; স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য শূন্য পদের নির্বাচন; নির্বাচনকালীন অফিস সময়ের পরে এবং সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের জন্য অ্যাপায়ন বাবদ অর্থ দেওয়ার নীতিমালা এবং বিবিধ।
জানাগেছে, বৈঠকে ২১টি ইউপি সাধারণ, ২০টি ইউপি’র বিভিন্ন পদে উপনির্বাচন, সাতটি পৌরসভায় সাধারণ, দশটির মতো পৌরসভার বিভিন্ন পদে উপনির্বাচন এবং তিনটি উপজেলার ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদ উপনির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হবে।

সাধারণ নির্বাচনের উপযোগি ইউপির মধ্যে রয়েছে- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডিপুর ইউনিয়ন পরিষদ, সিলেটের বিশ্বনাথের অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ ও দেওকলস, চট্টগ্রামের সন্দ্বীপের কালাপানিয়া, কক্সবাজারের মহেশখালীর ধলঘাটা, জয়পুরহাটের ক্ষেতলালের বড়াইল, যশোরের মনিরামপুরের হরিহরনগর, চুয়াডাঙ্গার জীবননগরের আন্দুলবাড়ীয়া, পটুয়াখালীর দুমকির লেবুখালী ও শ্রীরামপুর, বরিশালের মেহেন্দীগঞ্জের আলিমাবাদ, ভোলার চরফ্যাশনের মুজিবনগর, ঝালকাঠি সদরের পোনাবালিয়া, পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠী, খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া ও মানিকছড়ির যোগ্যাছোলা, টাঙ্গাইলের কালিহাতীর বীরবাসিন্দা ও পারখী ইউনিয়ন পরিষদ।

এছাড়া ২০টির মতো ইউপির বিভিন্ন পদে উপ-নির্বাচন হওয়ার কথা রয়েছে। এছাড়াও তিনটি উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচন উপযোগি পৌরসভাগুলোর মধ্যে রয়েছে- পিরোজপুরের নবগঠিত ভান্ডারিয়া, চট্টগ্রামের দোহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট, কুমিল্লার দেবিদ্বার পৌরসভা। নির্বাচন উপযোগি অন্যান্য পৌরসভ হলো- পিরোজপুরের মঠবাড়িয়া, চাঁদপুরের ছেংগারচর ও যশোরের বেনাপোল পৌরসভা। এছাড়া ইসিকে প্রায় ১০টির মতো পৌরসভার বিভিন্ন পদে উপনির্বাচন করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2022
Theme Designed BY Kh Raad ( Frilix Group )