স্টাফ রিপোর্টার: বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে ফের বিক্ষোভ করেছে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। শ্রমিকরা মহাসড়কে কাঠ, গাছের গুঁড়ি ফেলে অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল থেকেই শ্রমিকরা গাজীপুর মহানগরের নাওজোড় ও চান্দনা চৌরাস্তা-শিববাড়ি সড়কে আন্দোলন শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি
সংবাদ পোস্ট ডেস্ক: কর রেয়াত সুবিধা ও পেনশনে পাওয়া অর্থ আয়করমুক্ত করা হয়েছে। এর ফলে সর্বজনীন পেনশন স্কিমে সেবা গ্রহীতাকে আর কোনো আয়কর দিতে হবে না। বুধবার (৮ নভেম্বর) এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, একজন পেনশন ভোগকারী
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ও এর আশপাশের এলাকায় পোশাক কারখানার নিরাপত্তায় ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে বলে জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে তিনি এ কথা জানান। বিজিবির জনসংযোগ কর্মকর্তা জানান, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৪৪ প্লাটুন বিজিবি
বরগুনার তালতলী উপজেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহন বাস থামিয়ে আমতলীর আরপাঙ্গাশিয়া বাজারের দক্ষিণে দূর্বৃত্তরা ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েংছে। বুধবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, তালতলী থেকে তিনজন যাত্রী নিয়ে সাকুরা পরিবহনের বাস ছেড়ে এসে রাত সাড়ে ৯টার দিকে আমতলীর আরপাঙ্গাশিয়া বাজারে পৌঁছাবার
মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় গোপন সংবাদের ভিত্তিতে তিতপাড়া আলম ব্রীজ স্কেল হইতে ট্রাক ভর্তি ডলোমাইট পাউডার পরিবহনের সময় গত ০৭ নভেম্বর গভীর রাতে সন্দেহতীত ভাবে ৪০১ বস্তা ডলোমাইট পাউডার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলী, উপসহকারী কৃষি অফিসার
মো. আল আমিন, ঠাকুরগাঁও প্রতিনিধি: পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে নজরুল ইসলাম (৫২) নামে এক পাষণ্ড স্বামী । পরে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন ঘাতক স্বামী নজরুল। ৮ নভেম্বর (বুধবার) সকালে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ৪ নং লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায়।
সংবাদ পোস্ট ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। বুধবার (৭ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিজ্ঞপ্তিতে বলা হয়- সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী
সংবাদ পোস্ট ডেস্ক: সৌদি আরবে ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান এবং ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ নভেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে, মঙ্গলবার সৌদি স্থানীয় সময়
শরিয়তপুর প্রতিবেদক: নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদীর প্রবাহ ও নৌপথ সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা কাজ করছি। আমরা নদী রক্ষায় ড্রেজিংয়ের কাজ করছি। পট্টি নদীবন্দরের উন্নয়নের ফলে নৌবন্দরে যাত্রী পরিবহন থেকে বেশি সুবিধা পাবে। বাণিজ্যিক ব্যবস্থা পণ্য পরিবহনের মাঝ দিয়ে এ বন্দরটি দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৭ নভেম্বর বিএনপির জাতীয় দিবস। এদিন তাদের উত্থানের দিন। নিজেদের জাতীয় দিবসে যারা কর্মসূচি স্থগিত করে, তাদের মতো ভীতু কাপুরুষ হয়? এই কাপুরুষদের রাজনীতি করা মানায়? তাদের আন্দোলনের সাহস এখানেই তো দেখা গেলো। তাদের দল কেন করবে মানুষ?
কিশোরগঞ্জের ভৈরব থেকে ২০০ বোতল বিদেশি মদসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার ভোরে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ভৈরবের নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি পাজেরো গাড়ি আটক করে। পরে গাড়িটি তল্লাশি করে ২০০ বোতল বিদেশি মদ পাওয়া যায়। এ