1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনে বিষ শনাক্তকরণ ল্যাব স্থাপনের পরিকল্পনা, অর্থায়নে বিশ্বব্যাংক কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ, পালিয়ে যায় সন্দেহভাজনরা বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি, উদ্ধার ৮টি; আটক ৪ দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের সমাগমের প্রত্যাশা, চলবে বিশেষ ট্রেন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা, ৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং রাতের আঁধারে বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াশ ও রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২,৯১০ মামলা, ডাম্পিং ৫৯১ গাড়ি ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর

করমুক্ত হলো সর্বজনীন পেনশন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

সংবাদ পোস্ট ডেস্ক: কর রেয়াত সুবিধা ও পেনশনে পাওয়া অর্থ আয়করমুক্ত করা হয়েছে। এর ফলে সর্বজনীন পেনশন স্কিমে সেবা গ্রহীতাকে আর কোনো আয়কর দিতে হবে না।

বুধবার (৮ নভেম্বর) এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, একজন পেনশন ভোগকারী প্রতি মাসে যখন পেনশনের টাকা তুলবেন, তা করমুক্ত থাকবে। এ ছাড়া একজন করদাতা তার আয়ের একটি অংশ সরকার নির্ধারিত কিছু খাতে বিনিয়োগ করলে বছর শেষে কর রেয়াত পাওয়া যায়। যে পরিমাণ অর্থ বিনিয়োগ করা হবে, তার ১৫ শতাংশ বা ১০ লাখ টাকার কম যে অর্থ হবে, সেই পরিমাণ অর্থ করছাড় পাওয়া যাবে। কিন্তু নতুন আইনের ষষ্ঠ তফসিলে সরকার নির্ধারিত খাতগুলোর মধ্যে পেনশন স্কিমের চাঁদার কথা উল্লেখ নেই। এখন সেখানে পেনশন স্কিমের চাঁদা অন্তর্ভুক্ত করা হলো।

বিনিয়োগের উল্লেখযোগ্য খাতগুলোর হলো সঞ্চয়পত্র, জীবনবিমার প্রিমিয়াম, প্রভিডেন্ট ফান্ডের চাঁদা, স্বীকৃত ভবিষ্য তহবিলের চাঁদা, সরকারি সিকিউরিটিজ বা মিউচুয়াল ফান্ডে ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ, বছরে ১ লাখ ২০ হাজার টাকা (মাসিক ১০ হাজার) ডিপিএস বিনিয়োগ ও শেয়ারবাজারে বিনিয়োগ ইত্যাদি।

প্রসঙ্গত, গত ১৭ আগস্ট সর্বজনীন পেনশন স্কিম চালু হয়। প্রবাস স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম এবং সমতা স্কিম—এ চারটি স্কিম নিয়ে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে সরকার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )