1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনে বিষ শনাক্তকরণ ল্যাব স্থাপনের পরিকল্পনা, অর্থায়নে বিশ্বব্যাংক কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ, পালিয়ে যায় সন্দেহভাজনরা বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি, উদ্ধার ৮টি; আটক ৪ দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের সমাগমের প্রত্যাশা, চলবে বিশেষ ট্রেন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা, ৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং রাতের আঁধারে বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াশ ও রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২,৯১০ মামলা, ডাম্পিং ৫৯১ গাড়ি ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ডিমলায় ডলোমাইড পাউডার জব্দ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

 

মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় গোপন সংবাদের ভিত্তিতে তিতপাড়া আলম ব্রীজ স্কেল হইতে ট্রাক ভর্তি ডলোমাইট পাউডার পরিবহনের সময় গত ০৭ নভেম্বর গভীর রাতে সন্দেহতীত ভাবে ৪০১ বস্তা ডলোমাইট পাউডার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলী, উপসহকারী কৃষি অফিসার আব্দুল খালেক ও স্থানীয়দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করে ডলোমাইট পাউডার জব্দ করে উপজেলা কৃষি অফিসে নিয়ে আসে। জব্দকৃত ডলোমাইট পাউডারের নমুনা পরীক্ষাগারে পাঠানো হবে বলে জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলী।

 

কৃষি অফিস সুত্রে জানা যায়, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ,কে,এম আমিনুল ইসলাম মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় গবেষনাগার, রংপুর এর একটি প্রতিনিধি দল গত ০৯ অক্টোবর টুনিরহাট বাজারের সার ব্যবসায়ী ও ডিলার ফজির উদ্দিনের গুদামের ৩১০ বস্তা ডলোমাইট পাউডার জব্দ করে জব্দকৃত ডলোমাইট পাউডারের নমুনা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় গবেষনাগার, রংপুরে প্রেরণ করে। প্রেরীত সার নমুনার রাসায়নিক বিশ্লেষনের ফলাফল সরকারী বিনির্দেশ (ওজনভিত্তিক) মোট ক্যালসিয়াম (Ca) নূন্যতম ২০.০০%, মোট ম্যাগনেসিয়াম(Mg) নূন্যতম ২০.০০% থাকার কথা সেখানে ল্যাব-১৯৯০ এ জব্দকৃত ডলোমাইট পাউডার পরীক্ষায় প্রাপ্ত ফলাফল (ওজনভিত্তিক) মোট ক্যালসিয়াম (Ca) নূন্যতম ২০.৫০%, মোট ম্যাগনেসিয়াম (Mg) নূন্যতম ১.০৫% থাকায় সার (ব্যবস্থাপনা) আইন ২০০৬ এর ১৭(২) এর (ঘ) উপধারা মোতাবেক প্রদত্ত নমুনাটি ভেজাল। ভেজালকৃত ডলোমাইট সার গত ০২ নভেম্বর সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার ও উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলীর উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলী বলেন,সরকারী নীতিমালা ভঙ্গ করে এধরেনর ডলোমাইট পাউডার বুড়িমারী স্থলবন্দর থেকে ট্রাকে করে পরিবহন করছে গোপান সংবাদের ভিত্তিতে সন্দেহজনক ভাবে ৪০১ বস্তা ডলোমাইট সার জব্দ করা হয় । ডলোমাইড পাউডারের নমুনা পরীক্ষাগারে পাঠানো হবে । নমুনার রাসায়নিক বিশ্লেষনের ফলাফল বিশ্লেষন করে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে। এধনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )