1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

আফ্রিকার জোট ইকোয়াসের হামলার ভয়ে আকাশ বন্ধ করল নাইজার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে অবরুদ্ধ করে নাইজারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনীর একাংশ। বিষয়টি ভালোভাবে নেয়নি আফ্রিকা অঞ্চলের ১৫ দেশের জোট ইকোয়াস।

জোটটি গত সপ্তাহে হুমকি দেয় রবিবারের (৬ আগস্ট) মধ্যে বাজুমকে ক্ষমতায় পুনর্স্থাপন করতে হবে- তা নাহলে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে।

ইকোয়াসের বেঁধে দেওয়া সময় রবিবার শেষ হয়েছে।

যেকোনো ধরনের সামরিক অভিযান ঠেকাতে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে নাইজারের জান্তা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ দেখাচ্ছে, বর্তমানে নাইজারের আকাশে কোনো বিমান নেই। খবর বিবিসি।

এর আগে পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোয়াস সতর্ক করেছিল যে, রবিবার রাত ১১টার মধ্যে প্রেসিডেন্ট পদে বাজুমকে পুনর্বহাল না করা হলে তারা শক্তি প্রয়োগ করতে পারে।

এদিকে জান্তার একজন মুখপাত্র বলেছেন, নাইজারের সশস্ত্র বাহিনী তাদের দেশকে রক্ষা করতে প্রস্তুত।

এদিকে ইকোয়াসের সামরিক অভিযানে মোয়াকাবিলায় রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের কাছে সহায়তা চেয়েছে নাইজারের জান্তা।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, নাইজারে অভ্যুত্থানকারী সেনা কর্মকর্তা জেনারেল সলিফু মুডি প্রতিবেশী দেশ মালিতে একটি সফরে যান।

সেখানে তিনি ওয়াগনারের একজনের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছিলেন।

সূত্র: আল জাজিরা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )