1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

মরক্কোতে মিনিবাস দুর্ঘটনায় নিহত ২৪

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৪০ জন দেখেছেন

উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে দেশটির অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজিলাল প্রদেশে রবিবারের এই দুর্ঘটনায় অন্তত ২৪ জনের প্রাণহানি ঘটেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। খবর এএফপির।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডেমনেট শহরের এক সাপ্তাহিক বাজারে যাত্রীদের বহনকারী একটি মিনিবাস বাঁক নিতে গিয়ে উল্টে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটে। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।মরক্কো এবং উত্তর আফ্রিকার অন্যান্য দেশের রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত ১১ মার্চে মরক্কোর গ্রামীণ শহর ব্রাচুয়ায় মিনিবাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তার মৃত্যু হয়।

দেশটির অধিকাংশ দরিদ্র নাগরিক গ্রামাঞ্চলে ভ্রমণের জন্য কোচ এবং মিনিবাস ব্যবহার করে থাকে।

গত বছরের আগস্টে মরক্কোর অর্থনৈতিক রাজধানী কাসাব্লাঙ্কার পূর্ব দিকে একটি বাঁক নিতে গিয়ে বাস উল্টে ২৩ জন নিহত এবং ৩৬ জন আহত হয়।

ন্যাশনাল রোড সেফটি এজেন্সি অনুসারে, মরক্কোতে প্রতিবছর গড়ে ৩৫০০ সড়ক মৃত্যু এবং ১২ হাজার জন আহতের ঘটনা রেকর্ড করা হয়েছে। দেশটিতে প্রতিদিন গড়ে ১০ জন দুর্ঘটনায় মারা যায়। গত বছর এই সংখ্যা ছিল প্রায় ৩২০০।

২০১২ সালে দেশটির ইতিহাসে সবচেয়ে খারাপ বাস দুর্ঘটনায় ৪২ জন নিহত হয়। এরপর থেকে কর্তৃপক্ষ ২০২৬ সালের মধ্যে মৃত্যুর হার কমানোর বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )