যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বর্ণবাদী বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনই কৃষ্ণাঙ্গ। ওই তিনজনকে হত্যার পর শ্বেতাঙ্গ হামলাকারী নিজেও মারা গেছেন। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে দক্ষিণ-পূর্বে অবস্থিত এই অঙ্গরাজ্যের জ্যাকসনভিল শহরের একটি স্টোরে এই ঘটনা ঘটে। খবর বিবিসির। খবরে বলা হয়েছে, ফ্লোরিডার জ্যাকসনভিলে এক বন্দুকধারী
বাজার নিয়ন্ত্রণ ও মজুদ ধরে রাখতে সেদ্ধ চাল রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। শুক্রবার (২৫ আগস্ট) আরোপ করা এ রপ্তানিশুল্ক আগামী ১৬ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে এক বিজ্ঞপ্তিতে ভারতের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, যেসব চাল রপ্তানির জন্য ২৫ আগস্টের আগে বৈধ ঋণপত্র (এলসি) খোলা হয়েছে এবং যেসব চাল ইতিমধ্যে
ভারতের উত্তর প্রদেশে একটি ১৭ বছর বয়সী মেয়েকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার বাবা ও দুই ভাই। আজ শনিবার মুজাফফর টিকরি গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। প্রীতি নামের মেয়েটি একই গ্রামের এক পুরুষের সাথে ধারাবাহিক ভাবে ফোনে কথা বলতো। পরিবারের লোকজন নিষেধ করলেও সে কথা চালিয়ে যায়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে
নির্বাচনে কারচুপির চেষ্টায় দোষী সাব্যস্ত হয়ে গ্রেপ্তার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রেপ্তারের পর পর ট্রাম্পের মাগশট (মুখচ্ছবি) দেখে সেটিকে সুদর্শন (হ্যান্ডসাম) বলেছেন প্রেসিডেন্ট বাইডেন। নেভাদা ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সীমান্তবর্তী লেক তাহোতে তার অনুশীলন ক্লাস থেকে বেরিয়ে সাংবাদিকদেরকে ব্যঙ্গ করে বাইডেন বলেন, আমি মাগশটটি দেখেছি। সুদর্শন লোক, দুর্দান্ত লোক।
মার্কিন নৌবাহিনীর ব্যবহৃত একটি এফ/এ-হর্নেট যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ক্যালিফোর্নিয়া রাজ্যের সান দিয়েগোতে স্থানীয় সময় বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিমানটিতে শুধুমাত্র একজন পাইলট ছিলেন। তিনি নিহত হয়েছেন বলে গণমাধ্যমের খবরে জানা গেছে। নর্থ ক্যারোলিনার চেরিপয়েন্টে অবস্থিত সেকেন্ড এয়ার মেরিন এয়ারক্রাফট এবং মেরিন কর্পস এয়ার স্টেশন এক বিবৃতিতে জানিয়েছে, বিমান
বিশ্বে গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত ১৪ লাখ ৭০ হাজার লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ হিসাবে গত ২৮ দিনে করোনা সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ। একই সময়ে করোনায় মারা গেছে দু’হাজারেরও বেশি লোক। যা একই সময়ে কমেছে ৪৮ শতাংশ।শুক্রবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
স্বাধীনতা দিবস উদযাপনের পর রুশ ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনের ৭৩টি ড্রোন হামলার প্রচেষ্টা রুখে দেওয়ার দাবি করেছে রাশিয়া। শুক্রবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে। খবর বিবিসির। বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন ২৪ ঘণ্টায় ৭৩টি ড্রোন, পাঁচটি হিমার্স ক্ষেপণাস্ত্র, দু’টি এসইউ-২৫ যুদ্ধবিমান এবং
রাশিয়া ও ভারতের পর চাঁদে এবার মিশন শুরু করতে যাচ্ছে জাপান। মুন স্নাইপার নামের এইচ-২ রকেটটি রোববার সকালে দক্ষিণ জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে উড্ডয়নের কথা ছিল। শুক্রবার জাপানের অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জেএএক্সএ) জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে এটিকে এক দিন পিছিয়ে সোমবার উৎক্ষেপণ করা হবে। রকেটটি একটি ল্যান্ডার বহন করবে
আবারও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে (এক্স) ফিরেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ফিরেই নিজের কারাগারের ছবি (মাগশট) পোস্ট করেছেন তিনি। ভোটের ফল বদলে দেওয়ার চেষ্টা মামলায় অভিযুক্ত ট্রাম্প জর্জিয়ার আটলান্টা কারাগারে আত্মসমর্পণ করে জামিন পান। সেখানেই কারা কর্তৃপক্ষ তার এই ছবি তোলে। ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসে ট্রাম্প সমর্থকদের হামলার
এবার রোভার প্রজ্ঞানের চাঁদের মাটিতে নামার ভিডিও পাঠিয়েছে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম (অবতরণ বাহন)। আজ শুক্রবার সেই ভিডিও প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের ঐতিহাসিক ঘটনার পর ভিডিওটি ধারণ করা হয়। এতে দেখা যায়, নিজের চাকায় ভর করে চন্দ্রপৃষ্ঠে নামছে প্রজ্ঞান। বিক্রম রোভারটিকে উপত্যকায় পৌঁছে দেয়। পরিকল্পনা
কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপদ্বীপে একের পর এক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এমন ৪২টি ড্রোন প্রতিহত করেছে রাশিয়া। শুক্রবার ভোরে ক্রিমিয়ান উপদ্বীপে রুশ বিমান প্রতিরক্ষাপ্রধান টেলিগ্রামে ড্রোন হামলা প্রতিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর সিএনএনের। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে এসব ড্রোন হামলা চালাতে এসেছিল এবং বেশিরভাগ ড্রোনকে ইলেকট্রনিক ওয়্যারফেয়ার দিয়ে আটকে দেওয়া