1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার বাংলাদেশের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি শেখ হাসিনার ৮০ তম জন্মদিন পালনে ভারতে একাধিক অনুষ্ঠান, থাকবেন বিজেপির মন্ত্রী, কংগ্রেসের নেতা, বিশিষ্টজনেরা দেয়ালে কিশোর গ্যাংয়ের নাম, কুমিল্লায় অভিযানেও থামছে না অপরাধ পর্তুগালের একমাত্র গোলটা করেছেন জোয়াও ফেলিক্সসেলেসাও পর্তুগাল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাসের সরবরাহ, ভোগান্তির আশঙ্কা জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য

টুইটারে (এক্স) ফিরলেন ট্রাম্প, পোস্ট করলেন কারাগারের ছবি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৫৬ জন দেখেছেন

আবারও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে (এক্স) ফিরেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ফিরেই নিজের কারাগারের ছবি (মাগশট) পোস্ট করেছেন তিনি।

ভোটের ফল বদলে দেওয়ার চেষ্টা মামলায় অভিযুক্ত ট্রাম্প জর্জিয়ার আটলান্টা কারাগারে আত্মসমর্পণ করে জামিন পান। সেখানেই কারা কর্তৃপক্ষ তার এই ছবি তোলে।

২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসে ট্রাম্প সমর্থকদের হামলার পর তাকে নিষিদ্ধ করেছিল তৎকালীন টুইটার কর্তৃপক্ষ। এরপর টুইটার কেনেন ইলন মাস্ক। তখনও ট্রাম্প জানিয়েছিলেন তিনি টুইটারে ফিরছেন না। নিজে ট্রুথ সোশ্যাল নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপও চালু করেছিলেন ট্রাম্প।

বর্তমানে টুইটারকে ‘এক্স’ নামে রিব্র্যান্ড করেছেন মাস্ক। সেই সাথে টুইটের স্মৃতিকে এক্স (প্রাক্তন) করে ট্রাম্প এবার মাস্কের এক্সে ফিরলেন।

২০২৪ সালে আবারও মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ট্রাম্প। তবে এরইমধ্যে বড় এক ইতিহাস গড়ে ফেলেছেন ট্রাম্প। প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অপরাধী সাবস্ত্য (ক্রিমিনাল চার্জ) হওয়া প্রথম প্রেসিডেন্ট তিনি। তাও একবার নয়, চার বার তিনি অভিযুক্ত হয়েছেন। তাকে কারাগারে ফিঙ্গার প্রিন্ট (আঙুলের ছাপ) ও মাগশটও দিতে হয়েছে। তবে দুই লাখ ডলার জামানতের বিনিময়ে আপাতত মুক্তি পেয়েছেন ট্রাম্প।

 

সূত্র: আল জাজিরা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )