দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে যোগ দিতে গিয়ে ‘অসম্মানিত বোধ করায়’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উড়োজাহাজ থেকে নামতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এমন খবর প্রচারিত হয়েছে দক্ষিণ আফ্রিকার এক গণমাধ্যমে। ওই খবর কোনো ভারতবাসী যাতে পড়তে না পারেন, সে জন্য ওই গণমাধ্যম ভারত থেকে সাইবার আক্রমণের শিকার হয়েছে বলেও অভিযোগ উঠেছে। দক্ষিণ আফ্রিকার
বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার কয়েক দিন আগে ওয়াগনার বস মালিতে একদিনের ভ্রমণ করেছিলেন বলে মনে করা হচ্ছে। সেখানে তার ব্যক্তিগত সামরিক কোম্পানি ওয়াগনার ইসলামি জিহাদি গোষ্ঠীর বিরুদ্ধে সরকারি বাহিনীর সমর্থনে কাজ করে। প্রিগোজিনের একদিনের সফরটি আরও একটি ইঙ্গিত দেয় যে, ইউক্রেন থেকে সরে আফ্রিকায় কার্যক্রম পরিচালনায় মনোযোগ দেওয়ার তীক্ষ্ণ প্রচেষ্টায় ছিলেন তিনি। ফ্লাইট-ট্র্যাকিং
ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে ছাড়তে শুরু করেছে জাপান। এর পাল্টা ব্যবস্থা হিসেবে জাপানি সামুদ্রিক খাদ্য আমদানি বন্ধ করার ঘোষণা দিয়েছে চীন। জাপানের এমন সিদ্ধান্তের বিরোধিতা করে দেশটিতে আন্দোলন চলছে। জাপানি সামুদ্রিক খাদ্য পণ্যের বড় ক্রেতা চীন। তবে জাপানের দাবি, এই পানি নিরাপদ। টোকিও বলছে, অনেক বিজ্ঞানী
ভারতের আহমেদাবাদ শহরের ট্রাফিক পুলিশদের ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে গরমে পোড়ার দিন শেষ হচ্ছে। রোদে কাজ করার সুবিধার্থে শহরটিতে ট্রাফিক পুলিশদের শীতাতপ নিয়ন্ত্রিত ‘এসি হেলমেট’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ‘এসি হেলমেট’ ট্রাফিক পুলিশদের শুধু শরীরই ঠান্ডা রাখবে না, একই সঙ্গে ধুলাবালি ও রাসায়নিক গ্যাস থেকেও রক্ষা করবে। পরীক্ষামূলকভাবে প্রথমে
করোনা মহামারির পর এশিয়া মহাদেশে নতুন করে অতি দরিদ্র হয়েছে প্রায় ৭০ লাখের মতো মানুষ। এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার প্রকাশ করা ওই প্রতিবেদনে এডিবি জানিয়েছে, ২০২২ সালে এশিয়ার দেশগুলোর মোট ১৫ কোটি ৫০ লাখ মানুষ অতি দরিদ্র। যার মধ্যে করোনা আমলে অতি দরিদ্র হয়েছেন
ব্রাজিল, ভারত, চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত বৈশ্বিক জোট ব্রিকসে নতুন ছয়টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার জোটের শীর্ষ সম্মেলনে নতুন সদস্য দেশগুলোর নাম ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। নতুন পূর্ণ সদস্য দেশগুলো হলো- মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। আমন্ত্রণের ভিত্তিতে
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বারে বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জানা গেছে, একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা বারে গুলি চালানোর পর প্রাণহানির এ ঘটনা ঘটে। এ হামলায় ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিয়ে সোশ্যাল
পাকিস্তানে পূর্ব পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা পানির তলায় চলে গেছে। এক লাখেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। পাঞ্জাবে জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র ফারুক আহমেদ জানিয়েছেন, উদ্ধারকারী নৌকা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে উদ্ধার করছে। এখনও পর্যন্ত এক লাখের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের প্রধান আবহাওয়াবিদ মুহাম্মদ আসলাম বলেছেন, গত ৩৫ বছরে
এবার দ্বিতীয় দফায়ও গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার ভোরে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। কিন্তু স্যাটেলাইট বহনকারী রকেটের তৃতীয় পর্যায়ের সমস্যার কারণে এটি ব্যর্থ হয়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। স্যাটেলাইট উৎক্ষেপণের প্রচেষ্টা সম্পর্কে উত্তর কোরিয়া সরকারি সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি
বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ব্যক্তিগত ওই বিমানে ৭ আরোহীসহ তিনজন ক্রুহ ছিলেন। যাদের সবাই এতে মারা গেছেন। প্রিগোজিনের মৃত্যুর সংবাদের পর পরই প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেন ও অন্যান্য পশ্চিমা দেশ। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ক্রেমলিনের প্রতি যাদের আনুগত্য
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই ভাড়াটে সেনাদের গ্রুপ ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন এক সাবেক সিআইএ কর্মকর্তা। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর মস্কো স্টেশনের সাবেক প্রধান কর্মকর্তা ড্যানিয়েল হফম্যান এ দাবি করেন। খবর রয়টার্সের। তিনি বলেন, আমার কোনো সন্দেহ