কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল ছাড়ার যে আলোচনা বাতাসে ছিল, ক্রিস্টিয়ানো রোনালদো সেসব তুড়ি মেরে উড়িয়ে গড়ছেন রেকর্ড। পর্তুগাল জার্সিতে সিআর সেভেন রাতে নামছেন ২০০তম ম্যাচে। আইসল্যান্ডের বিপক্ষে নামলেই আন্তর্জাতিক অঙ্গনে একমাত্র ফুটবলার হিসেবে অনন্য রেকর্ডটি গড়ে ফেলবেন রোনালদো। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে ইউরো বাছাইপর্বের ম্যাচে লড়বে
রাত পোহালে ভারতে পর্দা উঠছে ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসরের। আট দল নিয়ে বুধবার মাঠে গড়াবে টুর্নামেন্ট। চলবে ৫ জুলাই পর্যন্ত। মঙ্গলবার বেঙ্গালুরুতে হয়ে গেল আসরপূর্ব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। যাতে ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা। ‘আমরা মাত্র দুই সপ্তাহের প্রস্তুতি নিয়ে এসেছি। এক সপ্তাহ ঢাকায় এবং
ভেজা মাঠে রোমাঞ্চকর লড়াইয়ের পর পাকিস্তানকে ৬ রানে হারিয়ে মেয়েদের ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার হংকংয়ের মং কক মাঠে শিরোপার লড়াইয়ে টিম টাইগ্রেসের প্রতিপক্ষ ভারত। ভেজা মাঠে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের অবস্থা হয়েছিল শোচনীয়। খেলা শুরু হতে দেরি হয় প্রায় দুই ঘণ্টা। ম্যাচ নেমে আসে ৯ ওভারে।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মাঠে নামছে আফ্রিকার দেশ সেনেগালের বিপক্ষে। মঙ্গলবার (২০ জুন) দিবাগত রাত ১টায় লিসবনে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রথম প্রীতি ম্যাচে গিনির বিপক্ষে ৪-১ গোলের জয় স্বস্তি ফিরিয়েছে ব্রাজিল শিবিরে। দুই ম্যাচ আর ৬ মাস পর জয় বলে কথা। তিন দিনের ব্যবধানে আবারও আফ্রিকান প্রতিপক্ষ পাচ্ছে ব্রাজিল। বার্সেলোনার
আক্রমণাত্মক ক্রিকেট খেলে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনেও এগিয়ে ছিল ইংল্যান্ড। অজিদের ৭ রান পিছিয়ে রেখেই অলআউট করে বেন স্টোকেসর দল। পরে ব্যাটে নেমে চতুর্থ দিনে এসে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য লক্ষ্য দিয়েছে ২৮১ রান। সেই রান টপকাতে নেমে ১০৭ রানে ৩ উইকেট হারিয়েছে ডেভিড ওয়ার্নের দল। শেষ দিনের রোমাঞ্চে
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ শেষ করে কানাডায় ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেবেন সাকিব আল হাসান ও লিটন দাস। গ্লোবাল টি-টুয়েন্টি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুজনকেই অনুমতি দিয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বললেন, ‘সাকিব অনাপত্তিপত্র নিয়েছে কানাডাতে গ্লোবাল টি-টুয়েন্টি খেলার জন্য। ছুটি নিয়েছে ২০
মেয়েদের ইমার্জিং এশিয়া কাপের জবুথবু অবস্থা বৃষ্টির কারণে। টি-টুয়েন্টি আসরের পরপর দুটি সেমিফাইনাল মাঠে গড়াতে দেয়নি বৈরি আবহাওয়া। হংকংয়ে বৃষ্টির হানায় ভারত-শ্রীলঙ্কার প্রথম সেমিফাইনালের পর বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল হতে দেয়নি ভেজা মাঠ। দুটি ম্যাচই মঙ্গলবার মং কক মাঠে হবে। টুর্নামেন্টের শুরু থেকেই ভেন্যুটি লড়াই করছে বৃষ্টির সঙ্গে। আসরের অন্যতম
পেনাল্টি শটে গোলরক্ষক উনাই সিমন ত্রাতা হিসেবে আবির্ভূত হন, ঠেকান দুটি শট। আর তাতেই উয়েফা নেশন্স লিগে চ্যাম্পিয়ন স্পেন। রোববার রাতে অনুষ্ঠিত ফাইনালে স্প্যানিশরা টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়েছে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াকে। এ জয়ের মাধ্যমে ১১ বছর পর শিরোপার দেখা পেল ২০১০ সালে সাউথ আফ্রিকা বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন। বিশ্বকাপ জয়ের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া সরকারের ২০ কোটি টাকা হাপিসের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। লংকা-বাংলা ফাইন্যান্সে স্থায়ী আমানত হিসাব করলেও বছর না ঘুরতে সেই স্থায়ী আমানত ভেঙে অর্থ তুলে নিয়েছে বাফুফে। সারা দেশে ফুটবল উন্নয়নে ২০১৯-২০২০ অর্থবছরে বাফুফেকে ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। ২০২০ সালের ২৫ মার্চ অর্থ
ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ড ক্লাবটির সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় হতে যাচ্ছেন। ক্লাব কর্তৃপক্ষ ইংল্যান্ডের তারকার সাপ্তাহিক বেতন দ্বিগুণ করতে চাওয়ায় এমন হতে যাচ্ছে। রেড ডেভিলদের ২৫ বর্ষী তারকা র্যাশফোর্ড বর্তমানে সপ্তাহে ২ লাখ ইউরো বেতন পান। ইংলিশ সংবাদ মাধ্যম দ্য সানের মতে, ক্লাবের নতুন প্রস্তাবে তিনি সপ্তাহে প্রায় ৩
আন্তর্জাতিক অঙ্গনে এখনও শিরোপা জেতা হয়নি ক্রোয়েশিয়ার। আরও একবার স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে লুকা মডরিচরা। নেশনস লিগের ফাইনালে আজ রাতে স্পেনের বিপক্ষে মাঠে নামছে ক্রোয়াটরা। নেদারল্যান্ডসের রটারডামে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে ফাইনাল। এই টুর্নামেন্টে গতবারও ফাইনাল খেলেছিল স্পেন। ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে হারের ফলে শিরোপা বঞ্চিত হয়েছিল স্প্যানিশরা।