1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

রিজার্ভ ডে’তে এশিয়া কাপের দুই সেমিফাইনাল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

মেয়েদের ইমার্জিং এশিয়া কাপের জবুথবু অবস্থা বৃষ্টির কারণে। টি-টুয়েন্টি আসরের পরপর দুটি সেমিফাইনাল মাঠে গড়াতে দেয়নি বৈরি আবহাওয়া।

হংকংয়ে বৃষ্টির হানায় ভারত-শ্রীলঙ্কার প্রথম সেমিফাইনালের পর বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল হতে দেয়নি ভেজা মাঠ।

দুটি ম্যাচই মঙ্গলবার মং কক মাঠে হবে। টুর্নামেন্টের শুরু থেকেই ভেন্যুটি লড়াই করছে বৃষ্টির সঙ্গে।

আসরের অন্যতম ফেভারিট বাংলাদেশ ইমার্জিং দল গ্রুপপর্বে তিন ম্যাচের মধ্যে খেলতে পেরেছে মাত্র একটি। দুটি ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয় লতা-মুর্শিদাদের।

তারপরও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে ওঠে টিম টাইগ্রেস। সমান ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় শ্রীলঙ্কা। অন্য গ্রুপ থেকে ভারত চ্যাম্পিয়ন ও পাকিস্তান রানার্সআপ হয়।

ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল বুধবার। মঙ্গলবার সেমিফাইনাল খেলে পরদিনই শিরোপার লড়াইয়ে নামবে জয়ী দুটি দল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )