1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

কানাডায় খেলার অনুমতি পেলেন সাকিব-লিটন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ শেষ করে কানাডায় ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেবেন সাকিব আল হাসান ও লিটন দাস। গ্লোবাল টি-টুয়েন্টি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুজনকেই অনুমতি দিয়েছে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বললেন, ‘সাকিব অনাপত্তিপত্র নিয়েছে কানাডাতে গ্লোবাল টি-টুয়েন্টি খেলার জন্য। ছুটি নিয়েছে ২০ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত। লিটন নিয়েছে ২০ জুলাই থেকে আগস্টের ৬ তারিখ পর্যন্ত। বোর্ড থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।’

গ্লোবাল টি-টুয়েন্টি লিগের সময় বাংলাদেশের খেলা না থাকাতেই ছুটি মঞ্জুর করা হয়েছে, জানালেন বিসিবির এ পরিচালক।

যখন যাচ্ছে তখন তো ন্যাশনাল ডিউটি নেই। হেড কোচ, টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে ক্লিয়ারেন্স দেয়া হয়েছে। এই সময়টাতে খেলতে পারলে, যে ফরম্যাটেই খেলা হোক খেলুক। আমরা চাই, ওয়ানডে বিশ্বকাপের আগে যত প্রতিযোগিতামূলক গেম খেলতে পারে। এখানে আইপিএলে কী করেছে না করেছে সেটা কোনো ক্রাইটেরিয়া না। খেলার সুযোগ এসেছে, আমরা দিয়েছি। ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে খেলার সুযোগ হয়েছে খেলুক।’

সাকিবকে এর আগে আইপিএল খেলার অনুমতি দেয়নি বিসিবি। জাতীয় দলের অ্যাসাইনমেন্ট থাকায় দেয়া হয়নি অনাপত্তিপত্র।

গ্লোবাল টি-টুয়েন্টি লিগ শেষে রয়েছে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ। যা ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিও। ওয়ানডের গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্টের আগে টি-টুয়েন্টি খেলা যৌক্তিক কিনা সেটি নিয়েও কথা বলেছেন জালাল ইউনুস।

‘আমাদের সময় আছে বলে দিয়েছি। সেপ্টেম্বরের শুরুর দিকে এশিয়া কাপ শুরু হবে। আমরা যাব ২৭-২৮ তারিখের দিকে। ২০ তারিখের মধ্যে তারা ঢাকায় থাকবে। আবার টিমের সঙ্গে জয়েন করতে পারবে। আরও ১০ দিন থাকবে। এখানে কোনো সমস্যা নেই। তারা খেলবে।’

‘এশিয়া কাপের আগেই টুর্নামেন্ট বোধহয় শেষ হয়ে যাবে। লিটন হয়তো আগে চলে আসবে। সাকিব লঙ্কান লিগ এলপিএল খেলতে যাবে। আশা করছি, এলপিএল থেকে ২০ আগস্টের মধ্যে চলে আসবে। হয়তো তার আগেও চলে আসতে পারে। যদি আমরা মনে করি, তাহলে আগেই চলে আসবে। এই শর্তেই ক্লিয়ারেন্স নিয়েছে।’

‘আমাদের ফাস্ট বোলারদের ইনজুরি দেখা যায় বেশি। লিটন ও সাকিবকে দেখা যাচ্ছে ওরকম ইনজুরি প্রবণ না। হয়তো দেখা যাচ্ছে, খেলতে খেলতে ব্যথা পেয়েছিল আঙুলে সেটা ভিন্ন। যেহেতু টি-টুয়েন্টি ফরম্যাট, শর্টার ফরম্যাট, সেজন্য আমরা অ্যালাউ করেছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )