1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় অ্যাশেজ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

আক্রমণাত্মক ক্রিকেট খেলে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনেও এগিয়ে ছিল ইংল্যান্ড। অজিদের ৭ রান পিছিয়ে রেখেই অলআউট করে বেন স্টোকেসর দল। পরে ব্যাটে নেমে চতুর্থ দিনে এসে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য লক্ষ্য দিয়েছে ২৮১ রান। সেই রান টপকাতে নেমে ১০৭ রানে ৩ উইকেট হারিয়েছে ডেভিড ওয়ার্নের দল।

শেষ দিনের রোমাঞ্চে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ১৭৪ রান।

তৃতীয়দিন অস্টেলিয়াকে ৩৮৬ রানে অলআউট করার পর ৭ রানে এগিয়ে থাকে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ২ উইকেটে ২৮ রান সংগ্রহ করে দিন শেষ করে তারা। চতুর্থ দিনে ব্যাটে নামার পর প্যাট কমিন্স ও নাথান লায়নের দুর্দান্ত বোলিংয়ে ইংলিশদের ইনিংস থামে ২৭৩ রানে। স্বাগতিক ব্যাটারদের মধ্যে জো রুট (৫৫ বলে ৪৪), হ্যারি ব্রুক (৫২ বলে ৪৬) ও বেন স্টোকস (৬৬ বলে ৪৩) ছাড়া কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি।

অজিদের হয়ে প্যাট কমিন্স ও নাথান লায়ন নিয়েছেন চারটি করে উইকেট।

জবাবে ব্যাটে নেমে ৩ উইকেটে ১০৭ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ফিরেছেন ৫৭ বলে ৩৬ রানে। মার্নাস লাবুশেন করেছেন ১৫ বলে ১৩ রান, স্টিভেন স্মিথ ফিরেছেন ১৩ বলে ৬ রানে।

৮১ বলে ৩৪ রান করে অপরাজিত রয়েছেন উসমান খাজা। তাকে সঙ্গ দিচ্ছেন ১৯ বলে ১৩ রান করা স্কট বোলান্ড। ইংল্যান্ডের হয়ে দুটি উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড।

এরআগে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩৯৩ রান করে অস্ট্রেলিয়াকে ব্যাটে পাঠায় ইংল্যান্ড। পরে উসমান খাজার শতকে প্রথম ইনিংসে ৩৮৬ রান করে সফরকারী দলটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )