1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১১০ জন দেখেছেন

ভেজা মাঠে রোমাঞ্চকর লড়াইয়ের পর পাকিস্তানকে ৬ রানে হারিয়ে মেয়েদের ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার হংকংয়ের মং কক মাঠে শিরোপার লড়াইয়ে টিম টাইগ্রেসের প্রতিপক্ষ ভারত।

ভেজা মাঠে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের অবস্থা হয়েছিল শোচনীয়। খেলা শুরু হতে দেরি হয় প্রায় দুই ঘণ্টা। ম্যাচ নেমে আসে ৯ ওভারে। আগে ব্যাটিং বেছে নিয়ে লতা মণ্ডলের বদল পড়ে বিপদে। ফাতিমা সানার উদ্বোধনী ওভারেই তিন উইকেট পড়ে বাংলাদেশের। ১৬ রানে ৬ উইকেট হারিয়ে দল পড়ে মহাবিপদে।

শুরুর ছয় ব্যাটার ফেরেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। অধিনায়ক লতা ও সোবহানা মোস্তারি রানের খাতাই খুলতে পারেননি। টপ ও মিডলঅর্ডারের দুর্দশার দিনে দায়িত্ব কাধে তুলে নেন নাহিদা আক্তার। মূল কাজটা বোলিং হলেও ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। ১৬ বলে করেন ২১ রান। রাবেয়া খান ২০ বলে করেন ১০ রান করে অপরাজিত থাকেন। সপ্তম উইকেট জুটিতে আসে ৩৭ রান।

সুলতান খাতুন ২ বলে ৬ রান করে অপরাজিত থাকেন। ইনিংসের শেষ বলে মারেন ছক্কা। বাংলাদেশ নির্ধারিত ৯ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ৫৯ রান।

লক্ষ্যটা সহজ হলেও বাংলাদেশের সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। ৪ ওভারের উদ্বোধনী জুটিতে ২৬ রান তোলার পরও সমীকরণ মেলাতে পারেনি। ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৩ রানে থামে তারা।

শেষ ২ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ২০ রান। অষ্টম ওভারে মারুফা আক্তার একটি বাউন্ডারি হজম করার পাশাপাশি তুলে নেন একটি উইকেট। দেন ৭ রান। সানজিদা আক্তার মেঘলার করা শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩ রান। প্রতি বলেই একটি করে সিঙ্গেলস নিলে বাংলাদেশ পায় ৬ রানের জয়।

রাবেয়া খান দুটি, মারুফা আক্তার ও নাহিদা আক্তার একটি করে উইকেট নেন। অলরাউন্ড পারফরম্যান্সে সেরা খেলোয়াড় হয়েছেন নাহিদা।

ভারত-শ্রীলঙ্কার অপর সেমিফাইনাল মাঠে গড়ায়নি। গ্রুপপর্বে রান রেটে এগিয়ে থাকায় ফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের। গতকাল মঙ্গলবার দুটি সেমিফাইনালই হওয়ার কথা ছিল। হতে দেয়নি আবহাওয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )