1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

যে রেকর্ড গড়তে চলেছেন রোনালদো, নেই আর কারও

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১০০ জন দেখেছেন

কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল ছাড়ার যে আলোচনা বাতাসে ছিল, ক্রিস্টিয়ানো রোনালদো সেসব তুড়ি মেরে উড়িয়ে গড়ছেন রেকর্ড। পর্তুগাল জার্সিতে সিআর সেভেন রাতে নামছেন ২০০তম ম্যাচে। আইসল্যান্ডের বিপক্ষে নামলেই আন্তর্জাতিক অঙ্গনে একমাত্র ফুটবলার হিসেবে অনন্য রেকর্ডটি গড়ে ফেলবেন রোনালদো।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে ইউরো বাছাইপর্বের ম্যাচে লড়বে পর্তুগাল ও আইসল্যান্ড। ‘জে’ গ্রুপে পর্তুগিজরা তিন ম্যাচে জয় পেয়েছে তিনটিতেই। রয়েছে গ্রুপ শীর্ষে। শেষ ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

আইসল্যান্ডের বিপক্ষে মাইলফলকে চোখ রেখে পর্তুগিজ মহাতারকা জানিয়েছেন, রেকর্ডের পেছনে কখনোই ছোটেননি, বরং রেকর্ডই তার পিছু নিয়েছে।

‘ফর্ম দেখে মনে করি, এখনও ভালো করছি। দলকে সাহায্য করছি, গোল করছি এবং ভালো পারফরম্যান্স করছি। পর্তুগাল জাতীয় দলে খেলার আশা কখনও ছেড়ে দেব না। কারণ, এটা একটা স্বপ্ন। যতক্ষণ পর্যন্ত অনুপ্রাণিত হই এবং অন্যরা আমার উপস্থিতি ও নেতৃত্ব পছন্দ করে, ততদিন থাকবো।’

‘২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রমাণ করে, আমার দেশ ও দলকে কতটা ভালোবাসি। আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পিছু নেয়। আমি খুবই খুশি, সর্বোচ্চ পর্যায়ে খেলা চালিয়ে যাওয়ার জন্য এটা অনুপ্রেরণা হয়ে কাজ করে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )