সৌদি আরবের একটি আসবাবপত্র কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশের সাত নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে হুফুফ শহরের ইন্ডাষ্ট্রিয়াল এলাকায় সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় একটি সোফা তৈরি কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দেশটির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ উদ্ধারকারী দল পাঠায়। অগ্নিকাণ্ডের ঘটনায়
চলতি ২০২৩ সালের প্রথম ছয় মাসের হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনায় নিহতের নতুন রেকর্ডে হয়েছে। জানুয়ারি থেকে জুন— এই ছয় মাসে বিভিন্ন অঙ্গরাজ্যে বন্দুক হামলায় যত মানুষ নিহত হয়েছে— দেশটির ইতিহাসে এর আগে ছয় মাসে কখনও এত নিহতের ঘটনা ঘটেনি। মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), সংবাদমাধ্যম ইউএসএ টুডে এবং
২০২৩ সালের প্রথমার্ধে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করার সময় প্রায় ২৮৯ শিশু মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার এক পরিসংখ্যান এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপির। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ বলেছে, ২০২২ সালের প্রথম ছয় মাসে রেকর্ড করা সংখ্যার থেকে এ সংখ্যাটি দ্বিগুণ। ইউরোপে শিশুদের সুরক্ষা খোঁজার জন্য
চাঁদের উদ্দেশে যাত্রা করেছে ভারতের চন্দ্রযান-৩। শুক্রবার স্থানীয় সময় আড়াইটার দিকে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এই চন্দ্রবাহনটি। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়। যাত্রার ৪০ দিন পর আগামী ২৩ থেকে ২৪ অগস্টের মধ্যে এই চন্দ্রযানটির চাঁদে অবতরণ করার কথা রয়েছে।
প্রেমিক শচীনের জন্য পাকিস্তান থেকে ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় পাড়ি জমিয়েছেন সীমা হায়দার নামের এক নারী। বিষয়টি এখন গোটা ভারতে আলোচিত। এমনই এক প্রেমের গল্প এবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। তবে পার্থক্য একটাই, সীমা ভারতীয় প্রেমিক শচীনের সঙ্গে সুখী জীবনযাপন করছেন। কিন্তু বাংলাদেশ থেকে শিলিগুড়িতে পাড়ি জমানো ওই তরুণী পড়েছেন বিপাকে। প্রেমিকের
মিয়ানমারের কারাবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রতিবেশী থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামোদউইনাই। একইসঙ্গে তিনি মিয়ানমারের সোনপ্রধান মিন অং হ্লেইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কারাগারে বন্দী করার পর থেকে কেবলমাত্র নিজেদের লোক ব্যতীত আর কাউকে সু চির সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়নি জান্তা। এমনকি নেইপিদোর সামরিক আদালতের যেসব আইনজীবী সুচির পক্ষে
রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র দেবে ফ্রান্স। মঙ্গলবার এ কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, প্যারিস কিয়েভকে স্কাল্প ক্ষেপণাস্ত্র দেবে। যে ধরনের ক্ষেপণাস্ত্র এরইমধ্যে যুক্তরাজ্য স্টর্ম শ্যাডো নামে ইউক্রেনকে সরবরাহ করেছে। রাশিয়ার দখলদার সেনাদের ওপর আরো তীব্রভাবে ইউক্রেন যেনো আক্রমণ চালাতে পারে সেজন্যই দেশটিকে
রাজধানী কাঠমাণ্ডু যাওয়ার পথে নেপালে বিধ্বস্ত হেলিকপ্টারের ছয় আরোহী মারা গেছে। মানাং এয়ারের ফ্লাইটটিতে পাঁচ মেক্সিকান পর্যটক ও একজন নেপালি পাইলট ছিল। নেপালের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে। হেলিকপ্টারটি মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৪ মিনিটে উড্ডয়নের আট মিনিটের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তারা বিশ্বের সর্বোচ্চ
পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ৮৬ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরও ১৫১ জন। গত ২৫ জুন থেকে এই ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে দেশটি। পাকিস্তানের জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) এ তথ্য জানিয়েছে। এনডিএমএ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পাকিস্তাজুড়ে তুমুল বৃষ্টিতে ছয়জন মারা গেছে, আহত হয়েছে ৯ জন।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন এখনই ন্যাটোর সদস্যপদ পাবে না, বরং সহায়তা দেওয়া হবে বলে জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার মতে, ইউক্রেন এখনই ন্যাটোর সদস্য হতে প্রস্তুত নয়। বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর বৈঠকে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আর সেই বৈঠকের আগে বর্তমানে ইউরোপ সফর করছেন তিনি। সেখানেই
মেক্সিকোর শীর্ষস্থানীয় সংবাদপত্র ‘লা জর্নাডা’র এক সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নায়ারিতে তার মরদেহ পাওয়া যায়। প্রসিকিউটরদের বরাত দিয়ে রোববার সকালে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিহত সাংবাদিক লুইস মার্টিন সানচেজ ইনিগুয়েজ (৫৯) ‘লা জর্নাডা’র আঞ্চলিক প্রতিনিধি ছিলেন। তার