1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

কারাবন্দী সু চির সঙ্গে থাই পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১১৭ জন দেখেছেন

মিয়ানমারের কারাবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রতিবেশী থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামোদউইনাই। একইসঙ্গে তিনি মিয়ানমারের সোনপ্রধান মিন অং হ্লেইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

কারাগারে বন্দী করার পর থেকে কেবলমাত্র নিজেদের লোক ব্যতীত আর কাউকে সু চির সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়নি জান্তা। এমনকি নেইপিদোর সামরিক আদালতের যেসব আইনজীবী সুচির পক্ষে লড়ছেন— তাদের সঙ্গেও নয়। আদালতের বাইরে ভিডিও কলের মাধ্যমে সুচির সঙ্গে কথাবার্তা বলতে পারতেন তারা। সেই হিসেবে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমোদউইনাই প্রথম ব্যক্তি, যিনি অভ্যুত্থান পরবর্তী কারাবন্দি সু চির সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছেন।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনের (আসিয়ান) বৈঠক শুরু হয়েছে। মিয়ানমার এই জোটের অন্যতম সদস্য। বুধাবার ছিল এই জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক।

বৈঠক শুরুর আগে এক সংবাদ সম্মেলনে সু চির সঙ্গে সাক্ষাতের এই তথ্য জানিয়েছেন থাই মন্ত্রী বলেন, আমরা একটি বৈঠক করেছি। তার স্বাস্থ্যগত অবস্থা ভালো এবং বৈঠকটি চমৎকার ছিল।

২০২০ সালের জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ নভেম্বর অভ্যুত্থানের মাধ্যমে সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সরকারকে উচ্ছেদ করে জাতীয় ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন।

অভ্যুত্থানের পর ক্ষমতায় আসীন হওয়া সামরিক সরকারের প্রধান হন জেনারেল হ্লেইং, আর সু চিকে নেইপিদোর একটি কারাগারে বন্দী করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু অভিযোগ আনে জান্তা। রাজধানীর একটি সামরিক আদালতে ২০২১ সালের মাঝামাঝি সেসব অভিযোগের বিচার শুরু হয়।

সেই বিচার এখনও চলছে এবং ইতোমধ্যে শান্তিতে নোবেলজয়ী ৭৮ বছর বয়সী এই গণতন্ত্রপন্থী নেত্রীকে ৩৩ বছর কারাদণ্ড দিয়েছেন সামরিক আদালত।

বুধবারের সংবাদ সম্মেলনে থাই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার সঙ্গে সাক্ষাতে সু চি বলেছেন— তিনি মিয়ানমারের সামরিক নেতৃত্বের সঙ্গে সংলাপ শুরু করতে চান। আমি তাকে জানিয়েছি— এ ব্যাপারে থাইল্যান্ড এবং আসিয়ান জোটের দেশগুলো তাকে সহযোগিতা করতে আগ্রহী।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )