1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

নেপালে বিধ্বস্ত পর্যটকবাহী হেলিকপ্টারের কেউ বেঁচে নেই

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৩৯ জন দেখেছেন

রাজধানী কাঠমাণ্ডু যাওয়ার পথে নেপালে বিধ্বস্ত হেলিকপ্টারের ছয় আরোহী মারা গেছে। মানাং এয়ারের ফ্লাইটটিতে পাঁচ মেক্সিকান পর্যটক ও একজন নেপালি পাইলট ছিল।

নেপালের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।

হেলিকপ্টারটি মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৪ মিনিটে উড্ডয়নের আট মিনিটের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তারা বিশ্বের সর্বোচ্চ শিখরে আরোহণের প্রবেশদ্বার লুকলার কাছে থেকে দেশটির রাজধানী কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মহাব্যবস্থাপক প্রতাপ বাবু তিওয়ারি বলেছেন, স্থানীয়রা এবং পুলিশ জানিয়েছে, ছয়টি মরদেহই উদ্ধার করা হয়েছে।

তিওয়ারি জানান, অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য দুটি হেলিকপ্টার ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। তবে আবহাওয়ার কারণে উদ্ধারকারী হেলিকপ্টারগুলো ওই এলাকার কাছাকাছি অবতরণ করতে পারেনি।

তাই উদ্ধারকারীরা হেঁটে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছেন। মরদেহগুলো প্রথমে যানবাহনে করে হেলিকপ্টার পর্যন্ত নেওয়া হবে। তারপর সেগুলো কাঠমাণ্ডূতে স্থানান্তর করা হবে।

সূত্র : আল-জাজিরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )