যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। নিহতরা সবাই প্রাপ্তবয়স্ক এবং তাদের মধ্যে নারীও রয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৫ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যটির একটি শহরে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে। হামলার পরপরই অভিযুক্ত হামলাকারী পালিয়ে যায় এবং তাকে এখনও আটক করা সম্ভব হয়নি। রবিবার (১৬ জুলাই)
ভারী বর্ষণের কারণে ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে দক্ষিণ কোরিয়ায়। রবিবার টানেলের নিচে আটকে পড়া আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। খবর রয়টার্সের। অতিবৃষ্টিতে সৃষ্ট ভূমিধস ও বন্যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। দেশজুড়ে বেশ অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো অনেক মানুষ নিখোঁজ
রাজশাহীর বাগমারা উপজেলার বড় মাধাইমুরি গ্রামের ফিরোজ আলী সরদার তিন বছর আগে সৌদি আরবে যান। এখানে তার মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে। সংসারে স্বচ্ছলতা ফেরাতে গিয়েছিলেন সৌদি আরবে। সেখানেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় তার। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। সৌদি আরবের মদিনার আল খলিল এলাকার
বেলারুশে পৌঁছেছে রাশিয়ায় সদ্য বিদ্রোহ ক্ষান্ত দেওয়া ওয়াগনার বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের সীমান্তরক্ষাকারী বাহিনী। ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, তারা বোঝার চেষ্টা করছে কতো পরিমাণ ওয়াগনার সদস্য বেলারুশে গেছে, তারা কোথায় অবস্থান করছে এবং তাদের উদ্দেশ্য কী। একটি অনিশ্চিত সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, ওয়াগনারের ৬০টি গাড়ি শনিবার সকালে সীমান্ত দিয়ে বেলারুশে প্রবেশ
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ব্যাংককে নিজের উপস্থিত বুদ্ধির জোরে ডাকাতির হাত থেকে বাঁচিয়ে দিলেন ব্যাংকের একজন ক্যাশিয়ার। শুধু তাই নয় ডাকাতকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিয়েছেন ওই নারী। এনডিটিভি জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হলিউডের পিএনসি ব্যাংকে এই ঘটনাটি ঘটেছে। ওই ডাকাত জেমস টিমোথি কেলি নামে পরিচিত। তিনি কাঁধে ব্যাগ
সৌদি আরবের একটি আসবাবপত্র কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশের সাত নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে হুফুফ শহরের ইন্ডাষ্ট্রিয়াল এলাকায় সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় একটি সোফা তৈরি কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দেশটির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ উদ্ধারকারী দল পাঠায়। অগ্নিকাণ্ডের ঘটনায়
চলতি ২০২৩ সালের প্রথম ছয় মাসের হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনায় নিহতের নতুন রেকর্ডে হয়েছে। জানুয়ারি থেকে জুন— এই ছয় মাসে বিভিন্ন অঙ্গরাজ্যে বন্দুক হামলায় যত মানুষ নিহত হয়েছে— দেশটির ইতিহাসে এর আগে ছয় মাসে কখনও এত নিহতের ঘটনা ঘটেনি। মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), সংবাদমাধ্যম ইউএসএ টুডে এবং
২০২৩ সালের প্রথমার্ধে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করার সময় প্রায় ২৮৯ শিশু মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার এক পরিসংখ্যান এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপির। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ বলেছে, ২০২২ সালের প্রথম ছয় মাসে রেকর্ড করা সংখ্যার থেকে এ সংখ্যাটি দ্বিগুণ। ইউরোপে শিশুদের সুরক্ষা খোঁজার জন্য
চাঁদের উদ্দেশে যাত্রা করেছে ভারতের চন্দ্রযান-৩। শুক্রবার স্থানীয় সময় আড়াইটার দিকে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এই চন্দ্রবাহনটি। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়। যাত্রার ৪০ দিন পর আগামী ২৩ থেকে ২৪ অগস্টের মধ্যে এই চন্দ্রযানটির চাঁদে অবতরণ করার কথা রয়েছে।
প্রেমিক শচীনের জন্য পাকিস্তান থেকে ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় পাড়ি জমিয়েছেন সীমা হায়দার নামের এক নারী। বিষয়টি এখন গোটা ভারতে আলোচিত। এমনই এক প্রেমের গল্প এবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। তবে পার্থক্য একটাই, সীমা ভারতীয় প্রেমিক শচীনের সঙ্গে সুখী জীবনযাপন করছেন। কিন্তু বাংলাদেশ থেকে শিলিগুড়িতে পাড়ি জমানো ওই তরুণী পড়েছেন বিপাকে। প্রেমিকের
মিয়ানমারের কারাবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রতিবেশী থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামোদউইনাই। একইসঙ্গে তিনি মিয়ানমারের সোনপ্রধান মিন অং হ্লেইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কারাগারে বন্দী করার পর থেকে কেবলমাত্র নিজেদের লোক ব্যতীত আর কাউকে সু চির সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়নি জান্তা। এমনকি নেইপিদোর সামরিক আদালতের যেসব আইনজীবী সুচির পক্ষে