1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে বন্দুক হামলা; নিহত ৪

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। নিহতরা সবাই প্রাপ্তবয়স্ক এবং তাদের মধ্যে নারীও রয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৫ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যটির একটি শহরে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে।

হামলার পরপরই অভিযুক্ত হামলাকারী পালিয়ে যায় এবং তাকে এখনও আটক করা সম্ভব হয়নি। রবিবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে জর্জিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থিত ছোট শহর হ্যাম্পটনে বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। পরে আইন প্রয়োগকারী সংস্থা সদস্যরা শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আন্দ্রে লংমোর নামে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে। অভিযুক্ত এই ব্যক্তি হ্যাম্পটনের বাসিন্দা।

এনবিসি নিউজ বলছে, শনিবার বেলা পৌনে ১১টার দিকে অভিযুক্ত লংমোর চারজনকে গুলি করে হত্যা করে। নিহতদের তিনজন পুরুষ এবং একজন নারী বলে কর্মকর্তারা জানিয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

হ্যাম্পটন পুলিশ ডিপার্টমেন্টের প্রধান জেমস টার্নার গুলিবর্ষণের বিষয়ে বলেছেন, ‘হ্যাম্পটনে এটি দুঃখের দিন। এটা আমাদের জন্য স্বাভাবিক কোনো ঘটনা নয় এবং আমরা সবাই একসাথে শোক করব। অভিযুক্ত ব্যক্তিটিকে বিচারের আওতায় আনতে নিজেদের ক্ষমতায় থাকা সবকিছু করবে পুলিশ বিভাগ।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )