1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

কার্চ সেতুতে বিস্ফোরণ: ইউক্রেনকে দুষল রাশিয়া

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ড যুক্তকারী কার্চ সেতুতে হামলা হয়েছে। হামলার জন্য রাশিয়া ইউক্রেনকে দায়ী করেছে। ইউক্রেনও ঘটনায় যুক্ত থাকার ইঙ্গিত দিয়েছে।

খবর অনুসারে, স্থানীয় সময় সোমবার রাত ৩টা ২ মিনিটি থেকে ২০ মিনিটের মধ্যে দুইটি হামলা হয়। রাশিয়া বলছে, সাগর থেকে পরিচালিত ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। হামলায় সেতুর ওপর চলন্ত গাড়িতে থাকা এক দম্পতি নিহত হয়েছেন। আহত হয়েছে তাদের সঙ্গে থাকা এক শিশু। সেতুর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যান চলাচল বন্ধ ছিল। তবে এখন যান চলাচল শুরু হয়েছে।

এর আগে গত বছরের অক্টোবরে এই সেতুতে হামলা হয়েছিল। রাশিয়া সে সময়  ইউক্রেনকে দায়ী করেছিল। ঘটনার কয়েক মাস পর ইউক্রেন পরোক্ষাভাবে দায় স্বীকার করেছিল। সর্বশেষ হামলা সম্পর্কে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী বলেছে, বিজয় অর্জনের পর কার্চ সেতুর বিস্ফোরণ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

২০১৪ সালে রাশিয়া এই উপদ্বীপটি দখল করে। ইউক্রেন অঞ্চলটির দখল রাশিয়ার কাছ থেকে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যত পর্যন্ত ক্রিমিয়া স্বাধীন না হবে, তত পর্যন্ত লড়াই শেষ হবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )