যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই’র গুলিতে নিহত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার হুমকি দেওয়া এক ব্যক্তি। প্রেসিডেন্ট বাইডেন বুধবার উটাহ রাজ্যে সফরে যান। তিনি সেখানে যাওয়ার কয়েক ঘণ্টা আগে ওই হুমকিদাতা গুলিতে নিহত হন। এফবিআই নিশ্চিত করেছে, উটাহ রাজ্যের সল্ট লেক সিটির দক্ষিণে অবস্থিত প্রোভোতে এক ব্যক্তি তাদের গুলিতে
ভেঙে দেওয়া হয়েছে পাকিস্তানের পার্লামেন্ট। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি আরিফ আলভি বুধবার মধ্যরাতে পার্লামেন্ট ভেঙে দেন। সূত্র: দি নিউজ, ডন ১২ আগস্ট পর্যন্ত পাকিস্তানের বর্তমান পার্লামেন্টের মেয়াদ থাকলেও তার তিন দিন আগেই পার্লামেন্ট ভেঙে দেওয়া হলো। একই সঙ্গে পাকিস্তানের ফেডারেল কেবিনেটের কার্যকারিতাও শেষ হয়েছে। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, মেয়াদ
রাশিয়া অধিকৃত খেরসন মুক্ত করতে ইউক্রেনীয় সেনারা ডিনিপ্রো নদী পার হওয়ার চেষ্টা করেছে। দক্ষিণ ইউক্রেনের এ নদীটি কয়েক মাস ধরে রণক্ষেত্র হিসেবে দুই বাহিনীকে বিভক্ত করেছে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। রুশ সামরিক ব্লগাররা জানান, মঙ্গলবার সাতটি নৌকা নিয়ে ইউক্রেনীয় সেনারা খেরসন শহরের পূর্ব দিকের একটি গ্রামে
পূর্ব ইউক্রেনের খারকিভের কুপিয়ানস্ক শহরের কাছে একটি গ্রামে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। সেখানে ক্ষেপণাস্ত্র হামলায় তিন বেসামরিক লোক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন বলে জানিয়েছে দেশটির আঞ্চলিক প্রসিকিউটর অফিস। মঙ্গলবার ভোরে চারটি গাইডেড এরিয়াল ক্ষেপণাস্ত্র কুপিয়ানস্ক জেলার ক্রুহলিয়াকিভকা গ্রামে আঘাত হানে। খবর সিএনএনের। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ট্যাক্সি ধর্মঘট কেন্দ্র করে সহিংস বিক্ষোভে পাঁচজন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। নিহতদের মধ্যে ৪০ বছর বয়সি একজন ব্রিটিশ নাগরিক রয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে সপ্তাহব্যাপী এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। ট্যাক্সিচালক
শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে। বুধবার (৯ আগস্ট) আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে ফিলিপাইন কর্তৃপক্ষ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের মিন্দানাওতে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে
নেপালে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩৩ জন। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর এনডিটিভির। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মানা আচারিয়া বলেন, উদ্ধারকর্মীরাা আটকেপড়াদের উদ্ধারকাজ করে যাচ্ছেন। কাঠমান্ডুতে একটি পুরো বাড়ি ভূমিধসে ভেসে গেছে। নিখোঁজ
রাশিয়ার ওয়াগনার বাহিনী আফ্রিকার দেশ নাইজারের অস্থিরতার সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। বিবিসিকে ব্লিনকেনকে বলেছেন, ‘নাইজারে যা ঘটেছে বা চলছে সেখানে রাশিয়া বা ওয়ানগানের হাত আছে আমি এমনটা মনে করি না। কিন্তু… তারা এই ঘটনার ফায়দা ঘরে তোলার চেষ্টা করছে।’ সম্প্রতি নাইজারের ক্ষমতা কব্জাগত করেছে সামরিক সরকার। তারা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান আলোচিত তোশাখানা মামলায় নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেছেন। ইমরানের আইনজীবী নাঈম পাঞ্জুথা রয়টার্সকে নিশ্চিত করেছেন এ তথ্য। পাঞ্জুথা জানিয়েছেন, সোমবার হাইকোর্টে আপিল করেছেন তারা এবং আগামী বুধবার সেই আপিলের ওপর শুনানির দিন ধার্য করেছেন আদালত।
ইউক্রেনে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে পাঁচজন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনই বেসামরিক নাগরিক। সোমবার ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পোকরভস্ক শহরে রুশ বাহিনী এ হামলা চালায় বলে নিশ্চিত করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো। খবর রয়টার্সের। তিনি বলেন, ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পোকরভস্ক শহরের আবাসিক ভবনগুলোতে দুটি
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করার চেষ্টাকালে নৌকা ডুবে অন্তত ১৬ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্তত দুইজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আল জাজিরা জানিয়েছে, উত্তর আফ্রিকার তিউনিসিয়া ও পশ্চিম সাহারার উপকূলের কাছাকাছি নৌকাডুবির ঘটনা ঘটেছে। তাদের গন্তব্য ছিল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করা। সাম্প্রতিক