1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

বাইডেনকে হত্যার হুমকিদাতা এফবিআই’র গুলিতে নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই’র গুলিতে নিহত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার হুমকি দেওয়া এক ব্যক্তি।

প্রেসিডেন্ট বাইডেন বুধবার উটাহ রাজ্যে সফরে যান। তিনি সেখানে যাওয়ার কয়েক ঘণ্টা আগে ওই হুমকিদাতা গুলিতে নিহত হন।

এফবিআই নিশ্চিত করেছে, উটাহ রাজ্যের সল্ট লেক সিটির দক্ষিণে অবস্থিত প্রোভোতে এক ব্যক্তি তাদের গুলিতে নিহত হয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি ও গ্রেফতারি পরোয়ানা কার্যকরে গিয়েছিল তাদের সদস্যরা। তখনই এই ঘটনা ঘটে।

যদিও এফবিআই নিহত ব্যক্তির নাম প্রকাশ করেনি। তারা বলেছে, এ নিয়ে তদন্ত চলছে।

তবে উটাহর কেন্দ্রীয় কৌঁসুলির দায়েরকৃত অভিযোগে ওই ব্যক্তির নাম ক্রেইগ রবার্টসন হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের তথ্যানুযায়ী, ৭০ বছর বয়সী রবার্টসন নিজেকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের একজন কট্টর সমর্থক হিসেবে পরিচয় দিতেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট বাইডেন ও অন্যান্যদের একাধিকবার হুমকি দিয়েছেন।

গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বাইডেনকে হত্যার হুমকি দিয়ে তিনি লেখেন, “শুনেছি বাইডেন নাকি উটাহতে আসছেন।

আমার এম২৪ স্নাইপার রাইফেলটি পরিষ্কার করছি। ”

এছাড়া অভিযোগপত্রে বলা হয়েছে, এফবিআই’র গুলিতে নিহত রবার্টসন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং অ্যাটর্নি জেনারেল ম্যারিক গার্ল্যান্ডকেও হুমকি দিয়েছিলেন। সূত্র: বিবিসি, আল জাজিরা, এপি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )